জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

রামগতিতে আগুনে পুড়ে ছাই হয়ে গেল ব্যবসায়ীদের জীবনের সমস্ত সঞ্চয়

নাসির মাহমুদ (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি):



 লক্ষ্মীপুরের রামগতিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (১৯ অক্টোবর) ভোররাতে উপজেলার চরআলগী ইউনিয়নের সুইজগেইট বাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে নগদ অর্থ, মালামাল ও দোকানঘরসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুরো বাজারের ১০টি দোকান পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরেছিলেন তারা। ভোরে খবর পেয়ে এসে দেখেন, আগুনে সবকিছু ছাই হয়ে গেছে। তাদের দাবি, আগুনে প্রতিটি দোকানের নগদ অর্থ ও মালামালসহ লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রামগতি ফায়ার সার্ভিসের উপ-পরিদর্শক জাকির হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরকণ্ঠ বৃত্তি পুরস্কার পেল তানোর–মোহনপুর

1

কালিয়াকৈর এ মাদ্রাসার ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

2

ছাত্রদলের ইসি ঘেরাও: পোস্টাল ব্যালটে পক্ষপাত ও রাজনৈতিক প্রভ

3

কাউনিয়ায় ভুয়া মালায় ঋণ গৃহীতা নারী হয়রানি ও গ্রেফতার

4

হবিগঞ্জের হাওরে আমন ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

5

নোয়াখালীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির করায় জরিমানা

6

শরৎ কালে অপ্রত্যাশিত বর্ষণে বিপর্যস্ত নিয়ামতপুর

7

শিশু জায়ান হত্যার ২৭ দিনে হত্যাকারীর বিচার না পেয়ে ৫ম বারের

8

চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের পন্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন

9

নিয়ামতপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপ

10

নাসির নগরে হারিয়ে গেছে ঐতিহ্যবাহী কাউন চাষ

11

ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নে ভিডাব্লিউবি চাল বিতরণ চলমান

12

কালকিনিতে শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন

13

চুরির অভিযোগে ম্যাক্রো-বাস চালক নিহত

14

পার্বতীপুরে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চুর

15

ঠাকুরগাঁওয়ে জমি দখলের অভিযোগ বহিষ্কৃত বিএনপি নেতার বিরুদ্ধে

16

হাতিয়ায় তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে উচ্ছ্বসিত দলের নেত

17

একটা দল মিথ্যা আশ্বাস দিয়ে, বিভ্রান্তি সৃষ্টি করছে : মির্জা

18

কুড়িগ্রামে ২১ দফা দাবিতে সাংবাদিকদের সমাবেশ ও মানববন্ধন

19

তরুণদের উৎসাহে পার্বতীপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্টের সূচনা

20