
নাসির মাহমুদ (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি):
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুরো বাজারের ১০টি দোকান পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরেছিলেন তারা। ভোরে খবর পেয়ে এসে দেখেন, আগুনে সবকিছু ছাই হয়ে গেছে। তাদের দাবি, আগুনে প্রতিটি দোকানের নগদ অর্থ ও মালামালসহ লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে।
রামগতি ফায়ার সার্ভিসের উপ-পরিদর্শক জাকির হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।