জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজিবপুরে ৭৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

রাশিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, কুড়িগ্রাম 


কুড়িগ্রামের সীমান্তবর্তী রাজিবপুর উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বুধবার ২৭ আগষ্ট বিকেল ৪ টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে চৌকস পুলিশের একটি দল সুইচগেট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন এক যুবককে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৭৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

আটককৃত মাদক কারবারির নাম হারুন অর রশিদ (২৫)। সে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের চেংটিমারী গ্রামের আবু বক্করের ছেলে।

রাজিবপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, “মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। গোপন সংবাদের ভিত্তিতে সফল এই অভিযানে ইয়াবাসহ এক কারবারিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, সীমান্তবর্তী রাজিবপুরে মাদক পাচার ও ব্যবসার বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান আরও জোরদার করা উচিত। তারা এ ধরনের সাফল্যে পুলিশকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত হারুন অর রশিদ দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তবে তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজিবপুরে আবারও মাদকবিরোধী কঠোর অবস্থান আলোচনায় এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা দলের সভাপতি নাজমা বেগম এর উদ্যোগে ধানের শীষের পক্ষে নি

1

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চরকাউয়া নয়ানী

2

শার্শায় ঝোপ থেকে ৩ টি ককটেল উদ্ধার

3

হবিগঞ্জ পৌর এলাকার যশেরআব্দায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

4

বগুড়ায় ওয়াজ মাহফিলে খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন এইচ এস মাফ

5

পাঁচ দফা কর্মসূচি বাস্তবায়ন ও নাশকতা প্রতিরোধে ধাপেরহাটে জাম

6

মান্দায় গণভোট সফল করতে উপজেলা প্রশাসনের ব্যাপক উদ্যোগ

7

চাঁপাইনবাবগঞ্জে ইকোর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে উন্নত খাবার

8

শার্শায় ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৪০ হাজা

9

লোহাগড়ায় শিক্ষাবিদ নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের ৪১তম

10

'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষ্যে নোবিপ্রবি ছাত্রদলের আল

11

ভাটির অঞ্চলের জেলা সুনামগঞ্জের ৫ আসনে জমে উঠেছে নির্বাচনি প্

12

মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্

13

চেরুর বাজারে প্রাণচাঞ্চল্যময় সকাল

14

ভাঙ্গুড়ায় নির্ধারিত মূল্যে সার না পেয়ে কৃষকদের বিক্ষোভ মিছিল

15

নওগাঁ-১ আসনে ত্রিমুখী লড়াই

16

ছাতকে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থী সালাম আল মাদানীর মতব

17

নাসিরনগরে সামাজিক অবক্ষয় ও মাদক নির্মূল কমিটির উদ্যোগে ক্রিক

18

বাঞ্ছারামপুরে বিস্ফোরক মামলায় ৪ যুবলীগের নেতা গ্রেপ্তার

19

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ

20