জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজিবপুরে ২০ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক

রাশিদুল ইসলাম।।

কুড়িগ্রামের রাজিবপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) সকাল ৮টা ৩০ মিনিটের দিকে উপজেলার সদর ইউনিয়নের সুইচগেট এলাকায় রৌমারী–ঢাকা মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।
রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এর দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল এ অভিযান চালায়। এ সময় মহাসড়কে চলাচলকারী একটি সন্দেহজনক ঢাকা গামী সিয়াম পরিবহন  থামিয়ে তল্লাশি করলে দুই মাদক কারবারীর ব্যাগ থেকে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটককৃতরা হলেন—রৌমারী উপজেলার ইজলামারী গ্রামের পাপ্পু মিয়ার ছেলে রঞ্জু ইসলাম এবং একই উপজেলার চর শৌলমারী গ্রামের আব্দুল হালিমের ছেলে জাহিদ হাসান। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে স্থানীয় বাজারসহ বিভিন্ন স্থানে সরবরাহ করছিলেন।
ওসি বলেন, “মাদক ব্যবসায়ীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।”
স্থানীয় সচেতন মহল পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করে জানান, মাদক আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকলে মাদক কারবারিদের দৌরাত্ম্য কমে আসবে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজিবপুরসহ আশপাশের সীমান্তবর্তী এলাকায় মাদক প্রবেশ রোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

1

১০ টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত গ্রেফ

2

নোয়াখালী ৫ ধানের শীষের প্রার্থীর মনোনয়ন পত্র জমা দিলেন আলহাজ

3

জয়পুরহাটের আক্কেলপুরে বাবাকে মাঠে ভাত দিয়ে ঘরে ফেরা হলোনা ছে

4

ময়মনসিংহে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে চাকরি মেলা

5

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানুষের ঢল

6

ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কবির আহমে

7

বাবার স্মৃতি ধরে রাখতে বদ্ধপরিকর, স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ব

8

ফুলবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে বিএনপি'র মনোনীত প্রার্থীর মতবিন

9

বেলকুচিতে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকের মর্যাদা বৃদ্ধিতে রাষ

10

হাইমচরে পলাতক আসামি গ্রেফতার

11

‎বেগম জিয়া রাজনীতিতে কখনো প্রতিহিংসার চর্চা করেননি -- ড. জিয়

12

গাজীপুরের কালিয়াকৈরে টিনসেট বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড

13

বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম

14

ছাতকে ব্যবসায়ী মানিক হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মা

15

বাঘাইছড়িতে মাছের ট্রাকে পাঁচারকালে বস্তাভর্তি ভারতীয় সিগারে

16

দিনাজপুরে কারিতাসের উদ্যোগে সম্প্রীতি ও আন্তঃধর্মীয় কর্মশালা

17

সাংবাদিকদের প্রতিমাসে প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়নের কমিটি গ

18

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ভাঙ্গুড়ায় মশাল মিছিল

19

নিকলীতে ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

20