জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজিবপুরে পুলিশের উদ্যোগে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

রাশিদুল ইসলাম।।

কুড়িগ্রামের রাজিবপুরে পুলিশ প্রশাসনের উদ্যোগে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত রাজিবপুর থানা প্রাঙ্গণে এ কর্মসূচি আয়োজন করা হয়।
আলোচনা সভায় মাদক চোরাচালান প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, নারী নির্যাতন, জুয়া ও চুরি-ডাকাতি প্রতিরোধসহ সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বক্তারা বলেন, রাজিবপুর উপজেলায় মাদক, জুয়া ও বাল্যবিবাহের প্রবণতা দিন দিন বেড়ে চলেছে। একাধিক বক্তা অভিযোগ করেন, মাদক কারবারিদের গ্রেপ্তার করে জেলে পাঠানো হলেও তারা অল্প সময়ের মধ্যেই পুনরায় অপরাধে জড়িয়ে পড়ছে। এ অবস্থায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক সাজা প্রদান করার দাবি জানান তারা।
এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশের কঠোর ভূমিকা প্রত্যাশা করে বক্তারা অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিরা টাকার বিনিময়ে অপ্রাপ্তবয়স্কদের বয়স বাড়িয়ে ভুয়া জন্মসনদ দিয়ে বাল্যবিবাহে সহায়তা করছেন, যা দণ্ডনীয় অপরাধ। এজন্য পরবর্তী ওপেন হাউস ডে কর্মসূচিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের উপস্থিত রাখার দাবি জানানো হয়।
সভায় আরও বলা হয়, অপ্রাপ্তবয়স্করা লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাচ্ছে, যার ফলে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। এ বিষয়ে কঠোর আইন প্রয়োগ এবং সেবার মান বাড়াতে পুলিশের প্রতি আহ্বান জানান স্থানীয় জনসাধারণ।
ওপেন হাউস ডে কর্মসূচিতে বক্তব্য রাখেন:
 মোঃ মমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার, রৌমারী-রাজিবপুর সার্কেল
মোঃ আতিকুল ইসলাম, এসআই (ভারপ্রাপ্ত কর্মকর্তা, রাজিবপুর থানা)
 অধ‍্যাপক মোখলেছুর রহমান, আহ্বায়ক, উপজেলা বিএনপি রাজিবপুর উপজেলা শাখা
 মোঃ গোলাম মোস্তফা, যুগ্ম আহ্বায়ক,উপজেলা বিএনপি রাজিবপুর উপজেলা শাখা
মোঃ মাহাবুবুর রশিদ মন্ডল, সাবেক সহ-সভাপতি, উপজেলা বিএনপি রাজিবপুর উপজেলা শাখা
মোঃ রুস্তম মাহমুদ লিখন, আহ্বায়ক, যুবদল রাজিবপুর উপজেলা শাখা
মোঃ মোখলেছুর রহমান, সভাপতি, যুব বিভাগ রাজিবপুর উপজেলা শাখা
মোঃ আমিনুল ইসলাম মাস্টার, সভাপতি, বিএনপি ২নং কোদালকাঠি ইউনিয়ন
ডাঃ মোঃ শাহাবুদ্দিন, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১নং রাজিবপুর ইউনিয়ন ০৪নং ওয়ার্ড
স্থানীয় জনগণ এ ধরনের ওপেন হাউস ডে কর্মসূচিকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে অভিহিত করে পুলিশের প্রতি আস্থা প্রকাশ করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন

1

ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যৌথবাহিনীর অভিযানে ছাত্

2

ভান্ডারিয়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মা

3

চরভদ্রাসনে ব্যাবসায়ীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

4

যশোর-১ আসনে প্রার্থী পরিবর্তন চেয়ে তারেক রহমানের কাছে ৮৯ নেত

5

গজারিয়ায় সন্ধ্যা নামতেই কুপিয়ে হত্যা

6

ইতিহাস কখনো জোর করে মুছে ফেলা যায় না

7

মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ ইকবাল হোসেনের বহিষ্কারদেশ

8

টুকু দম্পতির সুনাম ক্ষুণ্ণের চেষ্টার বিরুদ্ধে সেলিম রেজার তী

9

মানিকগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে হেরোইনসহ শীর্ষ মাদক ক

10

মানিকগঞ্জ সদর হাসপাতালে এক নারীকে ধর্ষণ -২ আনসার সদস্য গ্রেফ

11

স্থানীয় দিবসে উপেক্ষিত রাষ্ট্রীয় শোক

12

বারহাট্টায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত

13

কুড়িগ্রামের উলিপুরে ভাগিনার আঘাতে মামার মৃত্যু

14

দিনাজপুরে মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে ফুলেল শ

15

গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ

16

কোম্পানীগঞ্জে বিএনপির গণসমাবেশে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন

17

সিরাজদিখানে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জামায়াতে ইসলামি

18

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের আরও ৩ নেতার পদত্যাগ

19

সাপাহারে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

20