মোঃ তৌহিদুর রহমান
প্রকাশঃ 22-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজবাড়ী‌তে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই জুয়েলার্স ব্যবসায়ী নিহত

রাজবাড়ীর পাংশা উপজেলায় ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই জুয়েলার্স ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২১ মে) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের নওপাড়া পাগলের মোড় বটতলা এলাকায় রাজবাড়ী-কু‌ষ্টিয়া অঞ্চ‌লিক মহাসড়‌কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার কমলাপুর গ্রামের মৃত হাবু শেখের ছেলে কোরবান শেখ (৫৫) এবং একই উপজেলার জানিপুর গ্রামের মৃত ফনিভুষণ রায়ের ছেলে অশোক কুমার রায় (৬৫)। কোরবান শেখ খোকসা কমলাপুর পুরাতন বাজারের ‘মাতৃ জুয়েলার্স’-এর স্বত্বাধিকারী এবং অশোক রায় মোড়াগাছা এলাকার ‘কৃষ্ণা জুয়েলার্স’-এর মালিক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত দুইজন ব্যবসায়ী পাংশা থেকে ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে নওপাড়া পাগলের মোড় বটতলা এলাকায় অজ্ঞাত একটি ড্রাম ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁরা মারাত্মকভাবে আহত হন। তা‌দের দ্রুত উদ্ধার পাংশা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে চি‌কিৎসক তা‌দের মৃত ঘোষনা ক‌রে।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তানসু সোমা বলেন, “দুর্ঘটনার পর দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।”
পাংশা হাইওয়ে থানার এসআই সাজ্জাদ হোসেন বলেন, “দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সহায়তায় দ্রুত উদ্ধার করে পাংশা হাসপাতা‌লে ‌নি‌য়ে গে‌লে চি‌কিৎসক মৃত ঘোষনা ক‌রে। নিহতদের পরিবার থেকে এখনো কোনো অভিযোগ না থাকায় মর‌দেহ প‌রিবা‌রের কা‌ছে হস্তান্ত‌রের প‌ক্রিয়া চল‌ছে। তবে পুলিশের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা করা হবে।”তিনি আরও জানান, দুর্ঘটনার সময় ঠিক কোন ড্রাম ট্রাকটি জড়িত ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজের বিরুদ্ধে দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজির অভিযোগ উঠলে ন

1

গণভোটের সচেতনতায় ময়মনসিংহ সদরের পথে-প্রান্তরে ইউএনও হ্যাপী

2

কয়রায় বাগালী ইউনিয়ন ভূমি অফিসের অহশীলদার তদন্ত না করে প্রতিব

3

মানিকগঞ্জের ‘হাজারী গুড়’: নামকরণ, ঐতিহ্য ও বাজার—চাহিদা থাক

4

নবাবগঞ্জে সহকারী অধ্যাপকের শেষ কর্মদিবসে ফুলেল ভালোবাসায় সিক

5

বারহাট্টায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‍্যালি ও আলোচনা স

6

ভূরুঙ্গামারীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী ছাত্র

7

ঈশ্বরদীতে এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদা

8

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্ব

9

চাঁপাইনবাবগঞ্জে মানবাধিকারের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

10

জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে আটক করেছে পুলিশ

11

সোনামসজিদ স্থলবন্দরে ভারত বাংলাদেশ ব্যবসায়ী যৌথ সভা অনুষ্ঠি

12

পাঁচবিবিতে দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ চুরি

13

বগুড়ায় স্ত্রী ও খালাতো ভাইয়ের প্রেমের বলি জহুরুল

14

আন্দোলনে ‘আহতদের খোঁজ মেলেনি’, শেখ হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহত

15

এতো মানুষের সামনে আমি কোনো অন্যায় করতে পারবো না

16

নান্দাইলে গর্ভপাতের মিথ্যা মামলা দিয়ে নিরীহ পরিবারকে হয়রানি

17

খালেদা জিয়া ছিলেন আপোষহীন এক সংগ্রামী নেত্রী-ব্যারিস্টার খোক

18

এবার রিশাদের ২ উইকেট ও ২ রান, মুলতানের সঙ্গে পারল না লাহোর

19

ছোট ভাইয়ের স্ত্রীর হাতে বড় ভাই খুন

20