জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে রাতের আঁধারে পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধিঃ



রাজবাড়ীতে রাতের আঁধারে পার্কিং করা সরকার পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে বাসটির প্রায় সব অংশই পুড়ে  গেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের অফিসের সামনে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কে বা কাহারা আগুন দিয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি।

সরকার পরিবহনের সুপারভাইজার শাহিন জানান, প্রতিদিন ট্রিপ শেষে তাদের বাসগুলো মালিক সমিতির অফিসের সামনে ও স্টাফ কোয়ার্টারের ভেতরে পার্কিং করে রাখা হয়। এর মধ্যে রাজবাড়ী ব-১১-০০৭০ রেজিস্ট্রেশনের বাসটি প্রায় ১০-১৫ দিন ধরে স্টাফ কোয়ার্টারের ভেতরে রাখা ছিল।

তিনি আরও বলেন, মঙ্গলবার দিবাগত রাতে অজ্ঞাত এক ব্যক্তি আমাদের ফোন দিয়ে জানায়, স্টাফ কোয়ার্টারে রাখা বাসটিতে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে বাসটির অর্ধেকের বেশি অংশ পুড়ে গেছে। সকালে আমরা মেরামতের জন্য শ্রীপুর টার্মিনালে নিয়ে যাই। আমাদের আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেও কোন অভিযোগ করেনি।  অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঞ্ছারামপুরে বিস্ফোরক মামলায় ৪ যুবলীগের নেতা গ্রেপ্তার

1

নারীর ক্ষমতায়ন সৃষ্টি করছে তারেক রহমান’ নিপুন রায় চৌধুরী

2

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সঙ্গে জেলা প্রশা

3

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জনবল সংকটে চিকিৎসা সেবা

4

মৌলভীবাজার জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

5

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৫ রংপুর বিভাগীয় পর্যায়ে দিশবন্দী হাতি

6

বেনাপোলে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল যুবকের মরদেহ

7

সিরাজগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

8

বিএনপি মনোনীত প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন এর সাথে মনোহরদী

9

রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় আমিনুল হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তির

10

কুলাউড়া শ্রীপুরে গুনীজন সংবর্ধণা অনুষ্ঠানের আইনজীবী কামরুল ই

11

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজা জনপ্রিয়তার শীর্

12

ভাঙ্গুড়ায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

13

সহিংসতা ও বিক্ষোভে আরও চাপে ভারত–বাংলাদেশ সম্পর্ক

14

সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের কথা বলা হবে: সালাহউদ্দিন

15

ভোজগাতী ইউনিয়নে হাতপাখার প্রার্থীর তুমুল গণসংযোগ, ইসলামী আন

16

ফুলবাড়ীতে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি বিষয়ক কর্মশালা অনু

17

চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প

18

বর্ণাঢ্য আয়োজনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৯তম প্রতিষ্ঠাবার

19

কালিগঞ্জে নিরাপদ পানি নিশ্চিতকরণে তরুণদের ঐক্য

20