জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে বিএনপির কর্মীসভা: রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধিঃ


 রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়ন, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমকে এগিয়ে নিতে রাজবাড়ীতে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৩ আগস্ট) বিকেলে রাজবাড়ী পৌর বিএনপির ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের উদ্যোগে ড্রাই আইস ফ্যাক্টরির মাঠ চত্বরে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়া।

সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন মিয়া এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রব মুন্সি।

এসময় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসমত আলী খান, শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রইচ মণ্ডল, পৌর বিএনপির সাবেক সভাপতি মাহবুব চৌধুরী দুলাল, জেলা বীর মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু তালেব, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি গোলাম কাশেম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান। পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বকুল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জহির রাজ, সাংগঠনিক সম্পাদক আকমল চৌধুরী, সাইদুর জামান মিলন, ৭নং ওয়ার্ড সভাপতি মো. শহিদুজ্জামান খান, ৮নং ওয়ার্ড সভাপতি মো. নাছির উদ্দিন নাছির, সাধারণ সম্পাদক শাহেব আলী খান ও ৯নং ওয়ার্ড সভাপতি মীর মোতাহার হোসেন মামুন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দেশনায়ক তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়িত হলে দেশের মানুষ তার ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা ফিরে পাবে। দেশে সন্ত্রাস-নৈরাজ্যের অবসান ঘটবে, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে এবং সাধারণ মানুষের মুখে হাসি ফুটবে।

এসময় নেতাকর্মীরা রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার করেন। পরে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম পরিচালনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলিয়ারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই শীর্ষ সাংগঠনিক পদধারীসহ

1

মাদারীপুরে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু

2

রাতে সংবাদ সম্মেলন, জামায়াত জোটের ‘চূড়ান্ত’ আসন সমঝোতার ঘোষণ

3

শিবগঞ্জে রাস্তা নির্মাণে নিম্ন সামগ্রী ব্যবহারের অভিযোগ

4

ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ থেকে নারীর লাশ উদ্ধার

5

বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র জড়িত : খামেনি

6

বাংলাদেশে এইচআইভি বা এইডস ছড়িয়ে পড়েছে

7

কোর্ট বাজার সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন

8

লিবিয়ার পূর্বাঞ্চলে নতুন গণকবরের সন্ধান, মিলল ২১ মরদেহ

9

বাঘায় পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন আটক

10

পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ স

11

বীরগঞ্জের ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন

12

আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে বিতর্কে বিএনপি মনোনীত প্রার্থ

13

চাঁপাইনবাবগঞ্জ জামাতের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষা

14

সাভারে নিষিদ্ধ আওয়ামী ও ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

15

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)-এর অভিষেক সম্পন্ন

16

শিবচরে নিষিদ্ধ ঘোষিত আ,লীগ সন্ত্রাসী কার্যক্রমের আশঙ্কায় রা

17

সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ৩০ থেকে ৩

18

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ কাজির দেউড়ি জামান হোটেলে জরিমান

19

খেজুরের রস পান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহত

20