জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে প্রবাসী আল-আমিন হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার

মোঃ তৌহিদুর রহমান।।

রাজবাড়ীতে চাঞ্চল্যকর প্রবাসী আল-আমিন হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) পাবনার আমিনপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, পাবনা জেলার আমিনপুর থানার কোমরপুর গ্রামের আলাউদ্দিন শেখ ওরফে আলো মৃধার ছেলে শাহ আলী ওরফে শাহ আলম ওরফে আলম শেখ (৩৮) এবং সাগরকান্দি গোবিন্দপুর গ্রামের মো. মোরশেদ সরদারের ছেলে মো. রুবেল সরদার ওরফে দাদা রুবেল (৩৭)।
শনিবার (২৬ জুলাই) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।
মামলার বিবরণ অনুযায়ী, নিহত প্রবাসী আল-আমিন পাবনার আমিনপুর থানার সিদ্দিকনগর রামনারায়ণপুর গ্রামের বাসিন্দা। গত ২৫ এপ্রিল সকালে তিনি তার আত্মীয়দের সঙ্গে রাজবাড়ীর ঢালার চরে এক পাত্রী দেখতে যান। দুপুরে ফেরার পথে তার ফুপাতো বোন জামাই মেঘা সরদার তাকে মোটরসাইকেলে করে গোয়ালন্দ উপজেলার রাখালগাছি বাজারে নিয়ে যান।
সেখানে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা একই উপজেলার আব্দুস সালাম ঠান্ডু, জুয়েল রানা ও আরও কয়েকজন চারটি মোটরসাইকেলযোগে এসে আল-আমিনকে মারধর করে এবং ছুরিকাঘাত করে যমুনা নদীতে ফেলে দেয়। পরদিন (২৬ এপ্রিল) সকালে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের মামা লিটন কাজী বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ওসি রাকিবুল ইসলাম জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মাহবুবুল করিম সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় পাবনার আমিনপুর থানার কোমরপুর এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ১ নম্বর আসামি শাহ আলী এবং সন্দেহভাজন আসামি রুবেল সরদারকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এই মামলায় এখন পর্যন্ত মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে মেঘা সরদার, আব্দুস সালাম ঠান্ডু, জুয়েল রানা, শাকিল এবং ছোট রুবেলকে গ্রেপ্তার করে পুলিশ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে দুর্ধর্ষ আন্তঃজেলা

1

লোহাগড়ায় এনপিপির উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত

2

মাদারীপুরের-গোপালপুরে,গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ

3

ঝালকাঠির নলছিটিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক ও নগদ টাকা

4

মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পজ্ঞাপনে ১৫ জেলার ডিসি বদলী

5

আঠারবাড়িতে ভূমিদস্যুদের দৌরাত্ম্য

6

গোপালপুরে মহান বিজয় দিবসে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ

7

মনোনয়ন জমা দিয়ে তারেক রহমানকে কৃতজ্ঞতা জানালেন মির্জা ফখরুল

8

নাসিরনগরে আইএলএসটি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

9

ময়মনসিংহ প্রেসক্লাবের ‘প্রহসনের নির্বাচন’ বন্ধের দাবিতে সাংব

10

বেগম খালেদা জিয়া মৃত্যুতে সদর উপজেলা বিএনপি শোক ও শ্রদ্ধা জ্

11

নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলায় সাংবাদিক মিলন ও হাবিব আহত,হামল

12

শার্শায় সন্ত্রাসী ডাবলুর তাণ্ডব, চাঁদা না পেয়ে তুলে ফেললো সড়

13

বেলাবতে সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

14

সুনামগঞ্জে দিরাই সার্কেলে নবনিযুক্ত কর্মকর্তার যোগদান করেন

15

নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে: সালাহউদ

16

নান্দাইলে এলজিইডি অফিসের ভাবমূর্তি ক্ষুন্নের প্রতিবাদে সংবা

17

ভাঙ্গুড়ায় গণ অধিকার পরিষদের সভাপতি সহ কমিটির ৩১ নেতা পদত্য

18

নিয়ামতপুরে জননেতা মোঃ মোস্তাফিজুর রহমানের একবেলার খাদ্য বিত

19

ঘোড়াঘাটে এলজিইডির ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

20