সাব্বির বিশ্বাস।।
রাজধানীর সুএাপুরের কাগজী টোলা এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ এর সৃষ্টি হয় পরিবারের অন্তত্য ৫ জন দগ্ধের ঘটনায় রোকন (১৪)নামক এক কিশোরের মৃত্যু হয়। ঘটনায় এ নিয়ে ২ জনের মৃত্যু হয়।
১৫ ই জুলাই মন্গলবার রাত আনুমানিক ৩:১৫ মিনিটে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রোকন।১৪ই জুলাই সোমবার রাতে মারা যান রোকনের বড় বোন আয়েশা।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাঃশাওন বিন রহমান। তিনি জানান গত রাতে মারা যান রোকন। তার শরীরের ৬০ শতাংশ পুরে গিয়েছিল।তার আগে ৬৩ শতাংশ দগ্ধ হয়ে মারা যায় আয়েশা।
চিকিৎসক আর জানান,বর্তমানে রিপন ৬০ শতাংশ, চাঁদনী ৪৫ শতাংশ, তামিম ৪২ শতাংশ, দগ্ধ শরীর নিয়ে ভর্তি আছে। তাদের শ্বাসনালী দগ্ধ হয়েছে। সবার অবস্থা আশংকা জনক।
১০ ই জুলাই বৃহস্পতিবার রাত আনুমানিক ১:৩০ মিনিটে সময় রাজধানীর সুএাপুরের এর কাগজিতোলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন ভ্যান চালক রিপন(৪০) তার স্ত্রী চাদনী (৩৫)ছেলে তামীম(১৮) রোকন(১৪)মেয়ে আয়েশা (১৫)।
দগ্ধ রিপনের মামা জাকির হোসেন জানান, সূএাপুুরের কাগজীটোলা এলাকায় সাঈদ চেয়ারম্যানের বাড়ির পাশের ৫ তলা বিশেষ ভবনের নিচতলায় ভারা থাকত পরিবারটি।রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পরে হঠাৎ করে বিস্ফোরণ হয়ে আগুনে জ্বলে শুরু করে চারদিকে এবং তারা সবাই গুরুতর ভাবে আগুনে পুরে দগ্ধ হয়।পরবর্তীতে তাদের পাশের বাসার ভারাটিয়া তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
মন্তব্য করুন