জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু

আজিজুর রহমান 

যশোরের চৌগাছা-ঝিকরগাছা মেইন রোডের পাশাপোল ইউনিয়নের পলুয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাধন মজুমদার (৫৭) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। নিহত সাধন মজুমদার চৌগাছা উপজেলার গরীবপুর গ্রামের মৃত উপেন্দ্রনাথ মজুমদারের ছেলে এবং বালিয়া গৌরসুটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে শিক্ষক সাধন মজুমদার বিদ্যালয়ের ছুটি শেষে ভ্যানে করে বাড়ির উদ্দোশ্যে রওনা হলে পথিমধ্যে চৌগাছা-ঝিকরগাছা মেইন রোডের পলুয়া গ্রামের বাদল মন্ডলের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সরকারি চাল ভর্তি দ্রুতগামী ট্রাক (যশোর-ট ১১-১৪২২) ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। 
পরবর্তীতে স্থানীয় লোকজন ঘাতক ট্রাক কে আটক করলেও ঘটনাস্থল হতে ট্রাক চালক পালিয়ে যায়।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দূর্ঘটনা কথা জানা মাত্রই ঘটনাস্থলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সদস্য পাঠানো হয়েছে।
শিক্ষকের অকাল মৃত্যুতে পরিবার, প্রতিষ্ঠান ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শায় এনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসা'র বার্ষিক ফলাফ

1

রায়গঞ্জে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

2

ভোটে ইসলামের পক্ষের বাক্স এখন একটাই ===পীর সাহেব চরমোনাই

3

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের আরও ৩ নেতার পদত্যাগ

4

এবার সাংস্কৃতিক অঙ্গন থেকে যাঁরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

5

নেপালতলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলেরউদ্যোগে নির্বাচনী প্রচারণা

6

কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় বিনা

7

নাসিরনগরে চেইন চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

8

সিদ্ধিরগঞ্জে ৩ কেজি গাঁজা সহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার

9

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

10

কিশোরগঞ্জ পৌরসভার গণভোট নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম ও লিফল

11

ডিবি পুলিশের সফল অভিযানে চাচার হোটেল মালিকের বাসায় দস্যুতার

12

ধর্মপাশায় কিন্ডার গার্ডেন স্কুলে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উ

13

গণিত অলিম্পিয়াডে চট্টগ্রাম অঞ্চলের সেরা দশে রাবিপ্রবির দুই শ

14

কর্মসংস্থানের অভিনব সুযোগ, ভ্রাম্যমাণ গাড়িতে কাপড়ের দোকান

15

ধর্মপাশায় কৃষকের সবজি ক্ষেত নষ্ট করলো দুর্বৃত্তরা

16

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ বাহিনীর অভি

17

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচা

18

জমকালো আয়োজনে বিনাজুরীতে সুন্নী কনফারেন্স

19

দিনাজপুরে আদর্শ মহাবিদ্যালয়ে বর্ণাঢ্য 'পিঠা উৎসব-২০২৬' অনুষ

20