জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

মুক্তাগাছায় বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী মুফতি হাবীবুর রহমানকে সংবর্ধনা

মোঃ সোহানুর রহমান।।
ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি হাবীবুর রহমান-কে সংবর্ধনা প্রদান করেছে মুক্তাগাছা উপজেলা শাখা।

বৃহস্পতিবার, ২৪ জুলাই সকালে মুক্তাগাছা পৌর পাঠাগার মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হযরত মাওলানা মুজিবুর রহমান এবং সঞ্চালনা করেন প্রশিক্ষণ সম্পাদক আব্দুল হাই মিসবা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি হাবীবুর রহমান, যিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সবসময় শান্তিপূর্ণ ও কল্যাণকামী রাজনীতিতে বিশ্বাসী। আমাদের লক্ষ্য হলো ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করে একটি আদর্শ রাষ্ট্রব্যবস্থা গঠন করা। 
এই দেশে ইসলামপ্রেমী মানুষ জেগে উঠেছে। তারা আর দুর্নীতিবাজ, স্বার্থান্বেষী রাজনীতি চায় না। 
আমরা খেলাফতের মাধ্যমে ইনসাফভিত্তিক সমাজ গঠনের দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছি। আপনাদের দোয়া ও সহযোগিতা পেলে, আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, খেলাফত কেবল একটি দলীয় স্লোগান নয়, এটি একটি জীবনব্যবস্থা। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য রয়েছে ইনসাফ, শান্তি ও নিরাপত্তা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাও আবুল হাসনাত জালালী, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাও জহিরুল ইসলাম, ময়মনসিংহ পশ্চিম জেলার সভাপতি মাও সারোয়ার হুসাইন, ময়মনসিংহ পশ্চিম জেলার সেক্রেটারি মাও রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মাও মুরশিদ আলম, উপজেলা শাখার প্রধান উপদেষ্টা আল্লামা আব্দুল হালিম কাসেমী, সহ-সভাপতি মাও আশরাফ আলী, সাধারণ সম্পাদক মাও ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মুফতি আবু নাঈম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান জুয়েলসহ স্থানীয় অনেক নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন দেশের মানুষ আজ পরিবর্তন চায়। একমাত্র ইসলামই সেই পথ দেখাতে পারে, যা সত্য ও ন্যায়ের ভিত্তিতে সমাজকে পরিচালনা করবে। মুফতি হাবীবুর রহমানের মতো একজন আলেম, নীতিবান এবং আপোষহীন ব্যক্তিকে প্রার্থী করায় তারা কেন্দ্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের পূর্বে একই স্থানে প্রশিক্ষন সভা অনুষ্ঠিত হয়। এসময় মুক্তাগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত খেলাফত মজলিস নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে কারিতাসের উদ্যোগে সম্প্রীতি ও আন্তঃধর্মীয় কর্মশালা

1

তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নির্বাচনি প্রস্তুতি সভা অনুষ্ঠ

2

খাগড়াছড়িতে সেনা অভিযানে মগ পার্টির প্রধান কংচাইঞো মারমা নি

3

প্রথমবারেরমত বাগেরহাটে আসছেন জামায়াতে আমির, লক্ষাধিক মানুষের

4

বিএনপির বিদ্রোহী প্রার্থী সৈকত ভোটের মাঠে থাকায় ধানের শীষের

5

বরিশালে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগে এ্যাডঃ আবুল কালাম শাহীন

6

বসুন্দিয়া টিচার্স এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ৮২৯ শিক্

7

কারাগারে মাদক সিন্ডিকেট! কারারক্ষীদের যোগসাজশে নেশার বাজার

8

ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষি

9

হাটিকুমরুলে ঢাকা মহাসড়কের পাশেই চোরাই পাথরের রমরমা ব্যবসা

10

কারখানায় হঠাৎ করেই বন্ধের নোটিশ চরম বিপাকে শ্রমিকরা

11

নিয়ামতপুরে ৩১ দফার লিফলেট বিতরণ

12

প্রার্থীতা ফিরে পেলেন গোলাম আজম সৈকত

13

কবর থেকে মায়ের লাশ তুলে ঘরে লেপ কাঁথা দিয়ে ঢেকে রাখল মাদকাসক

14

জাতিসংঘ মিশনে নিহত কুড়িগ্রামের শান্ত মন্ডল ও মমিনুল ইসলামের

15

রামুর মরিচ্যা চেকপোস্টে ৮০ হাজার ইয়াবাসহ এক যুবক আটক

16

পীরগঞ্জে দার্জিলিং কমলার বাম্পার ফলন

17

আলফাডাঙ্গায় শতকোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার,

18

কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

19

কিশোরগঞ্জে যুবলীগ নেতা ও ভিসা প্রতারকসহ গ্রেফতার ৭

20