মোঃ জিহাদ হোসেন ( দৈনিক জনতা খবর ( বিশেষ প্রতিনিধি ঢাকা )
পটুয়াখালীর মির্জাগঞ্জে কলেজছাত্র সাইমন ইসলাম সিয়াম (১৭) হ*ত্যা*কা*ণ্ডের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে মামলার দুই প্রধান অভিযুক্তকে গ্রে*প্তা*র করেছে র্যাব-৮ ও র্যাব-১০ এর যৌথ আভিযানিক দল।
র্যাব সূত্র জানায়, গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানাধীন সুবিদখালী সরকারি কলেজ সংলগ্ন বালুর মাঠে নৃ*শংস*ভাবে পিটিয়ে হ*ত্যা করা হয় ঢাকা রমিজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী সাইমন ইসলাম সিয়ামকে।
মাম*লার এজাহার থেকে জানা যায়, সিয়াম গত ১৮ ডিসেম্বর ঢাকার বাসা থেকে পটুয়াখালীর মাদারবুনিয়ায় তার নানাবাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন দুপুর আনুমানিক ৩টা ১৫ মিনিটে সিয়াম ও তার খালাত ভাই আব্দুল্লাহ আল মামুন সুবিদখালী সরকারি কলেজের উত্তর পাশের বালুর মাঠে ঘুরতে গেলে সেখানে ওৎ পেতে থাকা একদল স*ন্ত্রা*সী তাদের গতিরোধ করে। পরিচয় জানতে চাওয়াকে কেন্দ্র করে বাকবি*ত*ণ্ডা*র একপর্যায়ে অভিযুক্তরা লাঠি দিয়ে সিয়ামের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে নির্ম*ম*ভাবে আ*ঘা*ত করে।