জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে সাবেক কাউন্সিরের খামার থেকে অস্ত্রের মুখে পাঁচ গরু লুট

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধিঃ

মানিকগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা উজ্জ্বল হোসেনের খামার থেকে অস্ত্রের মুখে পাঁচটি গরু লুট করেছে দুর্বৃত্তরা।


বুধবার (১৩ আগস্ট) ভোরে পৌরসভার নয়াকান্দি এলাকার ‘জামেলা ডেইরি ফার্মে’ এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও খামারের কর্মচারীদের বরাত দিয়ে জানা যায়, ১০-১৫ জন পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে খামারে প্রবেশ করে কর্মচারী লিটন, শ্যাম মিয়া ও মুকুলকে জিম্মি করে। পরে তারা সবুজ রঙের একটি বড় পিকআপে করে গরুগুলো নিয়ে যায়।


খামারের মালিক উজ্জ্বল হোসেন জানান, ঘটনার সময় একটি বকনা বাছুর আতঙ্কে দৌড়ে তার বাড়ির উঠানে চলে আসে। ডাকাডাকির পর পরিবারের সদস্যরা জেগে ওঠেন এবং খামারের দিকে গেলে দেখতে পান, লুটকারীদের গাড়ি শহরের দিকে ছুটে যাচ্ছে। তবে অস্ত্রের ভয়ে কেউ বাধা দেওয়ার সাহস পাননি।


মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, আমরা খামারের মালিককে অভিযোগ দিতে বলেছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হালদায় জাল ও বড়শি জব্দ

1

হাদীর উপর গুলির প্রতিবাদে ধামরাইতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয

2

যাত্রীবেশে সংঘবদ্ধ ডাকাতি নওগাঁয় তিন আসামি গ্রেফতার উদ্ধার

3

সরাইলের শাহজাদাপুর ইউনিয়নের স্বপ্নের সেতু উদ্বোধনের আগেই

4

কাজিপুরে তারেক রহমানের ৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে টিউবওয়েল ব

5

ঝালকাঠির দুটি সংসদীয় আসনে কাঙ্খিত প্রতীক পেয়ে উচ্ছ্বসিত প্রা

6

দিনাজপুর নির্বাচন ও গণভোট উপলক্ষে সমাজসেবার অবহিতকরণ সভা

7

আশাশুনির বুধহাটায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়ে

8

বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন

9

কালিগঞ্জ নলতায় খানবাহাদুর আহছানউল্লা (র.)-এর ৬২তম ওরছ শরীফে

10

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব, দেরি হলে সংকট বাড়বে

11

দিনাজপুর বিরলে ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

12

দীর্ঘ ১,৫১,৫৩৬ ঘন্টা পর নিজদেশে জননেতা তারেক রহমান

13

ঈশ্বরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত

14

ভালুকা বিএনপি'র ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্য

15

জাতীয় নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ

16

ইংরেজি নববর্ষ উপলক্ষে লালমনিরহাট–১ আসনবাসীকে শুভেচ্ছা জানালে

17

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

18

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শার্শায় যৌথ টহল ও মাঠ মহড়া

19

পিরোজপুর–৩ (মঠবাড়িয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ

20