কাউছার আহমেদ।।
মানিকগঞ্জের দৌলতপুর ভ্রাম্যমাণ আদালতে আঃ রহিম(৩৫), মামুন আলী (৩৮) ও মোঃ মাজেদ মিয়া(৫৫) নামের তিন মাদক কারবারিকে দুই বছরের কারাদণ্ড সহ একশত টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান নুরেন এ দণ্ডাদেশ দেন। আঃ রহিম,খলসী ইউনিয়নের রৌহা গ্রামের কাসেম খানের ছেলে, মামুন আলী বাঘুটিয়া ইউনিয়ন বাশাইল গ্রামের আগর আলী সেখের ছেলে ও মাজেদ মিয়া চরখলসী গ্রামের আনছার আলীর ছেলে বলে জানা যায়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস.আই সজিব জানান- গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি তারা নিজ বাড়িতে মাদক ক্রয় বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন জনকে গাঁজা সহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে আদালতে প্রেরণ করে।
মন্তব্য করুন