জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মানসিকভাবে অসুস্থ মায়ের হাতে সন্তানের মৃত্যু, শোকে স্তব্ধ কেরানীগঞ্জের জৈনপুর

নাজিউল্লাহ ভুইয়ান।।

ঢাকার কেরানীগঞ্জে মায়ের হাতে প্রাণ গেছে মাত্র দেড় বছরের শিশু আব্দুর রহমানের। শনিবার (৬ সেপ্টেম্বর) ভোরে কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া ইউনিয়নের জৈনপুর গ্রামের বটতলা এলাকায় এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।
এলাকাবাসী জানায়, প্রায় দুই বছর আগে আতিয়া শারমিন একই গ্রামের টুটুল নামে এক যুবকের সঙ্গে বিয়ে করেন। বিয়ের আগে থেকেই তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসা নিচ্ছিলেন। সম্প্রতি ছেলেকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসেন তিনি। শনিবার রাতে সন্তানকে নিয়ে ঘুমাতে যান এবং গভীর রাতে বটি দিয়ে গলা কেটে হত্যা করেন।
ঘটনার পর আতিয়া চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে শিশুর নিথর দেহ দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে সকালে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন এবং শিশুর মরদেহ এক নজর দেখার চেষ্টা করেন।
খবর পেয়ে কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিরু মিয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, শিশুটির মা মানসিকভাবে অসুস্থ ছিলেন। তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
স্থানীয়দের দাবি, আতিয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এ ছাড়া স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব ও পারিবারিক কলহও চলছিল। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিশুর বাবা টুটুল সাংবাদিকদের বলেন, “আমি কখনো ভাবিনি এমন ভয়াবহ ঘটনা ঘটবে। আমার ছেলে আর ফিরে আসবে না। আশা করি ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং ভবিষ্যতে আর কোন   পরিবারের সন্তানকে এভাবে হারাতে হবে না।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প

1

বারহাট্টায় কলেজ ছাত্রদলের কমিটি উপলক্ষে কারিগরি ও বাণিজ্যিক

2

বিরল ঢেড়া পাটিয়ায় ব্যবসায়ী খুনের রহস্য উন্মোচিত

3

মায়ের গায়ে ছেলে হাত তোলায় এলাকাবাসী ক্ষিপ্ত

4

মাদারীপুর-২: আসনে মনোনয়ন বাতিলের দাবিতে রাজৈরে সমাবেশ

5

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ১২ প্রার্থীর মনোনয়ন দাখিল

6

ঠাকুরগাঁও-২ আসনে এবি পার্টির ঈগল প্রতীকে লড়বেন সংসদ সদস্য প্

7

গড়েয়ায় আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

8

কেন্দুয়া গোয়াল ঘর থেকে ৪ লক্ষ টাকার গরু চুরি

9

ভাঙ্গুড়ায় তীব্র শীতে বোরো ধানের বীজতলা ঝুঁকিতে

10

স্থানীয় একটি চক্র পরিকল্পিতভাবে ১০ হাজার কলাগাছ ধ্বংস করেছে

11

দিরাইয়ের পটলপাড়ায় বাবার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ

12

১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস

13

কারাগারে মাদক সিন্ডিকেট! কারারক্ষীদের যোগসাজশে নেশার বাজার

14

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ ‎ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে হত্

15

জননেতা সেলিম রেজার জন্মদিন উপলক্ষে চরাঞ্চলে শীতবস্ত্র বিতরণ

16

নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের মনোনয়ন নিলেন মাসুদুজ্জামান

17

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত জুটের গুদাম ও প্লাস্টিক কারখানা

18

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের বৈঠক, তিন দফা দাবি

19

কালাই সরকারি মহিলা কলেজে জেলা রোভার মুটে সাফল্য

20