সঞ্জয় বাড়ৈ।।
মাদারীপুর শহরের,ইটের পুল সবজি বাজার, পুরান বাজার সবজি বাজার, ও লেকের পাড় অস্থায়ী সবজি বাজারে, সবজির মূল্যে আগুন।প্রতিটি সবজির মূল্য সপ্তাহের ব্যাবধানে বেড়েছে ১০-৩০টাকা পর্যন্ত। ১০০টাকার নিচে পাওয়া যাচ্ছে, কাচা কুমড়া,পেঁপে, গাঠি।শশা,বেগুন,করলা,গাজর,বরবটি ইত্যাদি কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১০০থেকে ১৩০টাকা।এই চড়া মূল্যের সবজি কিনতে, সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে। কিছুটা স্বস্তি আছে মাছ-মাংসের বাজারে।