জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুরে প্রস্তাবিত নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

সাব্বির হোসাইন আজিজ  
প্রস্তাবিত নিয়োগবিধি-২০২৪ দ্রুত বাস্তবায়নের দাবিতে মাদারীপুরে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গণে এ কর্মবিরতি কর্মসূচি পালিত হয়। এতে জেলার বিভিন্ন ইউনিয়নের অর্ধশতাধিক স্বাস্থ্য সহকারী অংশ নেন।

এ কর্মসূচিতে বক্তব্য দেন মাদারীপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির সভাপতি মোঃ শাহিন মুন্সী, মাদারীপুর জেলা পরিবার কল্যাণ সমিতির সভাপতি শাহানাজ পারভীন এবং মাদারীপুর জেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতির সভাপতি খাদিজা বেগম।

বক্তারা অভিযোগ করে বলেন, মাঠপর্যায়ের পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিদর্শিকাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বহুদিন ধরে প্রস্তাবিত নিয়োগবিধি-২০২৪ অপেক্ষমাণ রয়েছে। এতে পদোন্নতি, পদমর্যাদা, বেতন-ভাতা এবং প্রশাসনিক কাঠামো নিয়ে কর্মীদের মধ্যে ব্যাপক হতাশা তৈরি হয়েছে।

তাঁরা বলেন, পরিবার পরিকল্পনা সেবার সফল বাস্তবায়নে মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীদের অবদান অপরিসীম। অথচ কাঙ্ক্ষিত স্বীকৃতি ও সুযোগ-সুবিধা না পাওয়ায় কর্মীরা বঞ্চিত হচ্ছেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের দাবি মেনে নেওয়া না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে কিশোরী রুপা এক মাস ধরে নিখোঁজ

1

সেনবাগে কামু মিয়া মাদ্রাসায় হিফয ছাত্রদের সবক প্রদান ও ইসলা

2

ক্রিকেট যখন রাজনীতির সমীকরণে

3

আহত সুপেন্দ্র শেখরকে দেখতে হসপিটালে ছুটে গেলেন আমিনুর রহমান

4

জাতীয় নির্বাচনে জনগণের অবাধ ভোটাধিকার নিশ্চিত করতে হবে

5

নাসিরনগরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে এক বছর যাবৎ চিকিৎসক শূন্

6

৭.৮ মিলিয়ন আউন্স সোনা উত্তোলন করল সৌদি আরব

7

কিশোরগঞ্জে কোরআন খতম ও দোয়া মাহফিল

8

সখিপুরে অপহৃত হওয়ার ৯ ঘণ্টা পর শিশু উদ্ধার গ্রেফতার এক

9

যে রাতে আপনিও হয়ে উঠবেন নায়ক-নায়িকার জীবনের অংশ

10

বগুড়ায় আবারও খু*ন, দুর্বৃত্ত*দের রা*ম দা দিয়ে খোকন নামে এক ব

11

নান্দাইলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষে কাজ করার আহ্বান

12

সুবর্নচর উপজেলা বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন এর ৫ম বর্ষপূর্তি

13

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দ

14

কালিগঞ্জে ৪ ইউনিয়ন নিয়ে সামাজিক সম্প্রীতি ও দ্বন্দ্ব প্রতি

15

সমাজকে এগিয়ে নিতে হলে নারীকেও এগিয়ে নিতে হবে- সাতক্ষীরার ড

16

ঈশ্বরগঞ্জে অনুষ্ঠিত কিশোর কণ্ঠ মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫

17

নওগাঁয় যৌথবাহিনীর অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক

18

ভাঙ্গুড়ায় নির্ধারিত মূল্যে সার না পেয়ে কৃষকদের বিক্ষোভ মিছিল

19

ভাঙ্গুড়ায় ট্রাক ভর্তি চায়না দুয়ারি জাল জব্দ, যুবকের কারাদণ্ড

20