মোঃ সুজন হোসেন
প্রকাশঃ 31-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

ভৈরব নদ দূষণ - একতা হাসপাতালের বিরুদ্ধে মামলা

যশোর শহরের দড়াটানায় অবস্থিত একতা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার থেকে ভৈরব নদে সরাসরি বর্জ্য ও পয়ঃবর্জ্য ফেলার অভিযোগে প্রতিষ্ঠানটির দুই মালিকের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী মামলা হয়েছে।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(গ)/৬(৩)/৭/৯/১২ ধারায় মামলাটি দায়ের করেন পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার সৌমেন মৈত্র। শুক্রবার সকালে তিনি যশোর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন যশোর শহরের পুরাতন কসবা এলাকার ফারজানা ওহাব এবং গুরুদাস বাবু লেনের জিনাত আরা।
এজাহারে উল্লেখ করা হয়েছে, একতা হাসপাতাল দীর্ঘদিন ধরে তাদের ক্লিনিকের বর্জ্য ও পয়ঃবর্জ্য পাইপের মাধ্যমে সরাসরি ভৈরব নদে ফেলে আসছে। এতে নদে মারাত্মক দূষণের সৃষ্টি হচ্ছে এবং ভরাটের প্রক্রিয়া ত্বরান্বিত হচ্ছে।
২০২২ সালের ১৯ জুন অনুষ্ঠিত জেলা উন্নয়ন ও সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী নদীতে বর্জ্য ফেলা বন্ধে নির্দেশনা জারি করা হয়। পরবর্তীতে জেলা নদী রক্ষা কমিটি বিষয়টি পরিবেশ অধিদপ্তরকে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়।
অধিদপ্তরের উপ-পরিচালক সরেজমিন পরিদর্শনে গিয়ে প্রতিষ্ঠানটির নানা অনিয়ম ও পরিবেশ বিধ্বংসী কার্যকলাপের প্রমাণ পায়। এরপর ২০২৪ সালের ৬ জুন পরিবেশ দূষণের দায়ে একতা হাসপাতালকে জরিমানা করা হয়।

গত বছর হাসপাতাল কর্তৃপক্ষ এসব সমস্যা সমাধান এবং ডিজইনফেকশন প্ল্যান্ট স্থাপনের জন্য তিন মাস সময় চেয়ে নেয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় পরিবেশ অধিদপ্তর থানায় মামলা করে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত জোটে অস্বস্তি, লোহাগাড়ায় এলডিপি নেতাকর্মীদের দলত্যাগ

1

বরিশালে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগে এ্যাডঃ আবুল কালাম শাহীন

2

চট্টগ্রামে পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামীসহ ৮ দলের

3

শীর্ষ সন্ত্রাসী ঘাড়কাটা জুয়েলকে বিশেষ অভিযানে আটক করে র‍্যাব

4

জাতীয় ঐক্য রক্ষার্থে বেগম জিয়ার আরোগ্য লাভে দোয়া মাহফিল

5

জান্নাতুল উলূম আলিম মাদরাসার সভাপতি হলেন ফয়সাল আহমেদ

6

সাংবাদিক শাওন ও মনিরর উপর হামলার প্রতিবাদে কয়রায় মানববন্ধন

7

জামালপুর-২ আসনে নির্বাচনি উত্তাপ

8

কলেজ প্রভাষককে কুপিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন

9

নোয়াখালীতে ৬টি আসনে বিএনপি’র প্রার্থী ঘোষণা

10

মুরাদনগর ধামঘর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে কায়কোবাদের পক্ষে বিএন

11

লালমাইয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র‍

12

কিশোরগঞ্জ পৌরসভার গণভোট নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম ও লিফল

13

১০ নং হরিরামপুর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও গণভোটে

14

চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত পুলিশ অফিসার

15

জবাবদিহির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রাবিপ্রবি উপাচার্য

16

বেনাপোলে সীমান্তে বিদেশি মদসহ বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ

17

ঢাকায় পৌঁছেছে মেসির ছোঁয়া ফিফা বিশ্বকাপ ট্রফি, উন্মাদনায় ফুট

18

কিশোরগঞ্জে রুবায়েত ফাতেমা তনির প্রথম স্বামীর মানববন্ধন

19

সরাইলের চুন্টায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রোগমুক্তি ও সু

20