জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ভেড়ামারায় মরনফাঁদ বটগাছ

মোহন আলী  

 কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার কাঠের পুল হিসনা নদীর উপর অবস্থিত  ব্রিজের  পূর্ব পাশের বটগাছটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। বট গাছের একটি ডাল রাস্তার উপর এমনভাবে হেলে আছে যে, যানবাহন চলাচলের সময় যানজট সৃষ্টি হয় এবং মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটে। ব্রিজে ওঠানামার সময়প্রায়ই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী, পথচারী, ব্যবসায়ী , দোকানদারও যানবাহন চালকগন সবসময়ই অনিশ্চয়তার মধ্যে থাকে । তাছাড়া বটগাছের বিপরীদ পাশে রাস্তা ভেঙ্গে যাওয়ার জন্যও যানজট সৃষ্টি হয়। স্থানীয় ব্যবসায়ী আসাদুল হক আশু বলেন ব্রীজটি সরু হওয়ায় একটা ভ্যান বা অটোরিক্সা ব্রীজের উপর উঠলে একটা মটরসাইকেল পাশ দিয়ে অতিক্রম করতে পারে না। স্থানীয় ব্যবসায়ী সেলিম শাহি বলেন এই বটগাছের কারনে অহরহ যানজট ও দুর্ঘটনা ঘটে। 

অনেক সময় কুষ্টিয়া- প্রাগপুর হাইওয়ে সড়কে কোনো কারনে যানজট সৃষ্টি হলে তখন কাঠের পুলের এই ছোট ব্রীজ দিয়ে অতিরিক্ত যান চলাচল করার ফলে উভয় পাশে প্রায় দুইশ থেকে তিনশ মিটার পর্যন্ত যানজট সৃষ্ট হয়।এলাকাবাসির দাবীর পেক্ষিতে  উক্ত ব্রীজটি তদন্ত সাপেক্ষে প্রশ্বস্ত করনের জন্য সরকারিভাবে মেপে লিখে নিয়ে গেছে।কিন্তু পরবর্তিতে সেই কাজ এখনও হয় নাই।সরকারের দৃষ্টি আকর্ষন করছি জনস্বার্থে এই ব্রীজটি প্রশ্বস্ত আকারে নতুনভাবে তৈরি করা প্রয়োজন।

তাই সার্বিক জনস্বার্থে  অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা  এড়ানোর জন্য সর্বসাধারণের পক্ষ থেকে রাস্তাটি মেরামত এবং উক্ত বটগাছের হেলে থাকা ডালটি অনতিবিলম্বে কেটে ফেলার জন্য উপজেলা নির্বাহী অফিসার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের  দৃষ্টি আকর্ষণ করছি।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তৈয়ব আলীর পাশে মোংলা উপজেলা

1

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের বিভিন্ন দুর্নীতির বির

2

যে পশ্চিমা বিশ্বকে আমরা চিনতাম, তা আর নেই: ইউরোপীয় কমিশন

3

বাঞ্ছারামপুরে পদ্মা অয়েল পিএলসি’র কম্বল বিতরণ অনুষ্ঠিত

4

টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসতঘর, ক্ষয়ক্ষতি দুই লক্ষ

5

ভাঙ্গুড়ায় বিদ্যালয়ে চৌকি, বিশ্রাম নেন প্রধান শিক্ষক ও তার

6

ধর্মপাশায় ফসলরক্ষা বাঁধ নির্মাণের লক্ষে গণশুনানী অনুষ্ঠিত

7

সাদুল্লাপুরে গণঅধিকার পরিষদের কমিটির অনুমোদন

8

কিশোরগঞ্জ পৌরসভার গণভোট নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম ও লিফল

9

চাঁপাইনবাবগঞ্জের চাড়ালডাংগা সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে ১৭

10

শুভ নববর্ষ ২০২৬- হয়ে উঁঠুক এক নব আলোক বর্তীকার জয়গান

11

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫ মহিলা মাদককারবারী আটক

12

আত্মমর্যাদার প্রশ্নে অটল বিসিবি, প্রয়োজনে বিশ্বকাপ বয়কট, তবু

13

নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত

14

নিয়ামতপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বি

15

হারিয়ে ফেলা মাকে ফিরে পাওয়ার গল্প

16

ভাঙ্গুড়ায় চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে আটক সহোদর

17

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে পদ্মা সেতু সংলগ্ন এলাকায় নিষিদ্ধ

18

মাদারগঞ্জে নাশকতা মামলায় ইউনিয়ন তাঁতীলীগ নেতা এনামুল গ্রেফতা

19

রায়পুরে নিম্নমানের তুলা ও ঝুট দিয়ে তৈরি নকল স্যানিটারি প্যাড

20