এস এম সিয়াম
প্রকাশঃ 11-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

ভুঁইফোড় আন্দোলনের ডাক, বিপাকে শিক্ষার্থীরা

আগামীকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) উপাচার্য (ভিসি) ও কোষাধ্যক্ষকে ক্যাম্পাসে প্রবেশ করতে না দেওয়ার ঘোষণা দিয়েছে তথাকথিত আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন। একইসঙ্গে আবাসন ভাতা ও বাজেট বৃদ্ধির দাবিতে তারা ভিসি ও ট্রেজারারকে যেখানে গিয়ে দাবি আদায় করতে পারবেন সেখানে চলে যেতে বলেছে। এই পরিস্থিতিতে আগামীকাল ক্যাম্পাসে ক্লাস বন্ধ রাখারও ঘোষণা দেওয়া হয়েছে।

তবে এই আকস্মিক আন্দোলনের ডাকে চরম দুশ্চিন্তায় পড়েছেন বিভিন্ন বিভাগের চলমান সেমিস্টার ফাইনাল পরীক্ষার্থীরা। আগামীকাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষ, বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষ, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষ, ফার্মেসি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষ এবং ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগসহ আরও কয়েকটি বিভাগের চলমান সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আন্দোলনকারীদের পক্ষে একেএম রাকিব বলেন, "আগামীকালকে ভিসি ও ট্রেজারারকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না। তারা যেখানে গিয়ে আমাদের আবাসন ভাতা ও বাজেট বৃদ্ধি করতে পারবে সেখানে চলে যাবে। ততক্ষণে ক্যাম্পাসে ক্লাস বন্ধ থাকবে।"

উল্লেখ্য, পূর্বঘোষণা ছাড়াই এমন আন্দোলনের ডাক দেওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান, হঠাৎ করে ক্লাস বন্ধের ঘোষণা এবং পরীক্ষার দিন ক্যাম্পাস শাতদাউনের ডাক দেওয়ায় তাদের প্রস্তুতি ব্যাহত হচ্ছে। তারা বলেন, এমনিতেই জগন্নাথে সমস্যার শেষ নেই, তার উপর এই ধরনের কর্মসূচি তাদের আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।

পরীক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে আন্দোলনকারীদের এই অবস্থানের কারণে নির্ধারিত পরীক্ষাগুলো আদৌ অনুষ্ঠিত হবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। শিক্ষার্থীদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে এবং তারা দ্রুত এই সমস্যার সমাধান চান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতপুরে প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের সুফলভোগীদের মাঝে হাঁস

1

ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়ন বাতিল

2

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ই.সি.জি মেশিন চুরির অভিয

3

কালিগঞ্জে বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

4

ঢাকা-৫ আসনে জামায়াত জোটের চূড়ান্ত মনোনয়ন পেলেন যিনি

5

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় কাজী ওবায়দুর

6

কক্সবাজার–০২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে জাতীয় পার্টির মনোনয়ন

7

রাজবাড়ী রেড ক্রিসেন্ট সোসাইটি নির্বাচন

8

আইআইইউসি)আয়োজিত ‘রাসুল(সা.)এর শিক্ষাদান পদ্ধতি’ শীর্ষক সেমিন

9

‎ফরিদপুরে স্কুলছাত্রী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন

10

নিয়ামতপুরে ঐতিহ্যবাহী প্রেমগোসাই মেলা

11

যানজটে অতিষ্ঠ হবিগঞ্জ পৌরবাসী

12

সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা

13

শাহজাহান চৌধুরীর বক্তব্যে বিতর্কের ঝড়

14

আলোকিত প্রজন্মের উদ্যোগে শীতবস্র বিতরণ কর্মসূচি ২০২৫ ইং

15

আসন্ন এয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে কাউনিয়ায় আইনশৃঙ্খলা

16

বিরামপুরে ভোট কেন্দ্রে পরিদর্শন ও উঠান বৈঠক করেন অতিরিক্ত ডি

17

দিনাজপুর ৫ আসনে বিএনপির ত্যাগী নেতাকে মনোনয়ন না দেওয়ায় প্

18

দুর্গাহাটা ইউনিয়নে লাল খাঁ পূর্ব পাড়ায় সিসি রাস্তার শুভ উ

19

নীতি ও আদর্শে অটল ইসলামী আন্দোলন বাংলাদেশ

20