জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ভাঙ্গুড়া প্রেসক্লাবের উদ্যোগে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া

মো.মেহেদী হাসান 


বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাবের আয়োজনে এক শোকসভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম বাবলু ও সঞ্চালনা করেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক।
আজ বুধবার বিকেলে ভাঙ্গুড়া প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ   দোয়া পরিচালনা করেন ক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক সংগ্রামের প্রতিনিধি মো.মুজিবুর রহমান ।
এসময় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সালাম, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ বদরুল আলম বিদ্যুৎ, সহ-সভাপতি নুরুজ্জামান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, সহ-সাংগঠনিক সম্পাদক মানিক হোসেন, কোষাধ্যক্ষ মজিবুর রহমান, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান আনসারী, প্রচার সম্পাদক মেহেদী হাসান, ক্রীড়া সম্পাদক সাখাওয়াত হোসেন, সদস্য এস এম নাহিদ হাসান ও হাসিনুর রহমান উপস্থিত ছিলেন।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে ভাঙ্গুড়া প্রেসক্লাব সভাপতি মাহবুব উল আলম বাবলু বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, বাংলাদেশী জাতীয়তাবাদ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার এক অদম্য প্রতীক। স্বৈরাচারবিরোধী গণআন্দোলন থেকে শুরু করে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে তার নেতৃত্ব ও ত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। নির্যাতন, কারাবরণ ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি-এটাই তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরিচয়। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুর হোসেন গ্রেপ্তার

1

কোম্পানীগঞ্জে পর্যটকের সুবিধায় ১০নং ঘাঁট বাজার স্থানান্তরে জ

2

২৫ বছর ধরে অবৈধ প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেতা

3

নীলপদ্মের ঘ্রাণে বিষ

4

রাজিবপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্

5

মনিরুল হাসান বাপ্পীকে সদস্য সচিব করাই কয়রায় আনন্দ মিছিল

6

কয়রায় জামায়াতের মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে,,

7

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশ বাসীর কাছে দো

8

শিবগঞ্জ সীমান্তে অভিনব কায়দায় মাদক পাচার, ১২৩ বোতল ভারতীয় সি

9

দক্ষিণ ফুলবাড়িয়ার তিনটি ইউনিয়নবাসির দুর্ভোগের কারণ একটি ব

10

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

11

হাতীবান্ধায় বিভিন্ন দল ও সাধারণ মানুষের জামায়াতে ইসলামীতে যো

12

লোনা পানিতে মরছে দেশ, কৃষক বাঁচাও বাংলাদেশ

13

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে যুব র‍্যালি ও

14

ধামরাইয়ে চালু হলো গণপাঠাগার

15

ময়মনসিংহে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে

16

কালিয়াকৈরে নারীর লাশ উদ্ধার

17

বগুড়া শ্রমিক দলের ১৫নং ওয়ার্ডের ৬১ সদস্য বিশিষ্ট পূনাঙ্গ কমি

18

আশাশুনির ঐতিহ্যবাহী বড়দল বাজারের বেহাল দশা : দ্রুত সংস্কারের

19

ময়মনসিংহ-৬ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিক

20