জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ভাঙ্গুড়ায় ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা, এক তরুণ গ্রেফতার

মো.মেহেদী হাসান।।
পাবনার ভাঙ্গুড়া  উপজেলায় রাজনৈতিক দল  বিএনপি'র নাম ব্যবহার করে ভাঙ্গুড়ায় ফেসবুক আইডি খুলে মিথ্যা কুরুচিপূর্ণ তথ্য দিয়ে ভাঙ্গুড়া  বাজারের অনেক সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে লিখে সব সময় পোস্ট দিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করত।  তাদের হয়রানি করত, প্রচার করত অশ্লীল কুরুচিপূর্ণ কথাবার্তা। সে ওই আইডিতে প্রচারের  তালিকায় বেছে নিয়েছিল সুশীল সমাজের প্রতিনিধি,সাংবাদিক ও  রাজনৈতিক ব্যক্তিবর্গসহ ব্যবসায়ী প্রতিনিধিকে। পূর্বেই প্রচার করতো কোন দিন কি প্রচার হবে? এরকম অসত্য, বিভ্রান্তিকর  তথ্য প্রচারের বিরুদ্ধে  স্থানীয় বিএনপি নেতাদের নিকট তাদের দলের নাম ভাঙিয়ে বিএনপি ভাঙ্গুড়া নামক কুরুচিপূর্ণ প্রচারের আইডি  এর প্রতিকার চেয়েছিল একাধিক সংবাদকর্মী।  অবশেষে সে তার কৃতকর্মের ফল পেয়েছে। প্রযুক্তির মাধ্যমে তাকে শনাক্ত করে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়েছে।  জানা গেছে, আটকৃত  এই ছেলেটার নাম ওয়ালিদ হাসান নিরব (২৩) তিনি পৌর সদরের এসআর পাড়ার বাসিন্দা  দরিদ্র রবিউল হাসান ওরফে  ভাদুর ছেলে।  

আরো জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নামসহ প্রায় অর্ধশত ফেইক আইডি তিনি চালাতেন। ২৪ সালের ৫ আগস্ট এর পর থেকে তিনি এই পথ বেছে নেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন। তার এই মিথ্যা প্রচারের তালিকায় সাংবাদিক ও বিএনপি নেতা পর্যন্ত বাদ যায় নাই। একসময় তার পোস্টে ভাঙ্গুড়ার দু এক জন  বিএনপি নেতা পর্যন্ত কমেন্ট করে প্রথমে সমর্থন দিয়ে জানাতেও দেখা গিয়েছে। কিন্তু গত রবিবার(১৪ তারিখে) দিবা গত রাতে তাকে আটক করে ভাঙ্গুড়া  থানা পুলিশ।  

অনুসন্ধানে জানা গেছে, আটককৃত ওয়ালিদ হাসান নীরবের পিতা- দরিদ্র ভাদু এক সময় সাইকেলে করে দোকানে দোকানে পাউরুটি বেকারি , বিস্কিট  বিক্রি করে সংসার চালাত। সাইকেল দুর্ঘটনায় নিরবের বাবা অসুস্থ হয়ে পড়লে  বাবার ওই পেশা ছেলে বেছে নেন এবং সংসারের হাল ধরেন। দীর্ঘদিনে তার বাবা  অসুস্থ রয়েছেন। ওয়ালিদ হাসান নীরব একমাত্র তার ওই পরিবারের একমাত্র  উপার্জন ক্ষম ব্যক্তি। 

অপরদিকে তার মাও বাসায় পড়ে গিয়ে কোমরে  আঘাতপ্রাপ্ত হয়ে অসুস্থতায় ভুগছেন। অথচ সেই পরিবারের সন্তান হয়ে ওয়ালিদ হোসেন নীরব এমন ঘৃণ্য কর্মকাণ্ড সমালোচনার জন্ম দিয়েছে।  

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিক ইসলাম বলেন আইনি প্রক্রিয়া শেষে জেলহাজতে প্রেরণ করা হবে ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী জীবন কাটিয়ে ভাই বোনদের মানুষ করা লিয়াকত, মানবতার ভ

1

আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান

2

নওগাঁর পোরশায় জাতীয় সমবায় দিবস /২০২৫ উদযাপন

3

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রহিম চোরের তান্ডবে হিন্দু নারীর বা

4

ধানের শীষ বিজয়ী হলে ঐক্যবদ্ধ মানবিক কাপাসিয়া গড়ে তোলা হবে

5

কোম্পানীগঞ্জে তালামীযে ইসলামিয়ার ফুড়ারপার শাখার শীতবস্ত্র বি

6

ছাতা প্রতীকে বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজের ঘোষণা

7

আমার জীবন থাকতে নেতা-কর্মীদের একটি পশমেও কেউ হাত দিতে পারবে

8

গাবতলীর দূর্গাহাটা ইউনিয়নের আলানুর দাখিল মাদ্রাসায় আলোচনা ও

9

বান্দরবানের লামায় শীতার্ত মানুষের মন জয়ী করে নিলেন উপজেলা

10

লোহাগড়ায় সেনা অভিযানে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ইয়াবা ও নগ

11

শব্দদূষণে ট্রাফিক পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিয়ে বিধিমালা

12

বেনাপোল কাস্টমসের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা

13

নড়াইল-২ আসনে মনোনয়নের দাবিতে মনিরুল ইসলামে নাগরিক সমাবেশ অনু

14

রংপুর সদর--৩ আসনে বিএনপির মনোনয়ন উত্তোলন

15

শাহজাহানপুরে ইজিবাইক চালক মোফা হত্যা মামলার আসামী গ্রেফতার ল

16

কলাপাতার ভাঁজে শত বছরের ঐতিহ্য

17

সমাজ উন্নয়নে ২৩ বছরে পদার্পণ গাইবান্ধার সমাজ উন্নয়ন পল্লী সং

18

দলীয় শৃঙ্খলা মেনে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে: খন্দকার মু

19

নাসির নগরে হারিয়ে গেছে ঐতিহ্যবাহী কাউন চাষ

20