জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় সার সিন্ডিকেটে জিম্মি না করতে ২০২৫ নীতিমালা বাতিলের দাবি

মো আনিছুর রহমান (স্টাফ রিপোর্টার) ব্রাহ্মণবাড়িয়াঃ

কৃষকের সার সিন্ডিকেটের কাছে জিম্মি না করতে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা-২০২৫ বাতিল করে ২০০৯ সালের নীতালা পুনর্বহালের দাবি জানিয়েছে বাংলাদেশে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে আশুগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় সংগঠনটির ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিট।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএফএ'র ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিটের সভাপতি মো. জালাল উদ্দিন।
২০০৯ এর নীতিমালা অনুযায়ী প্রতি ইউনিয়নে একজন ডিলার, দুইজন সাব-ডিলার এবং নয়জন খুচরা বিক্রেতার মাধ্যমে কৃষক পর্যায়ে সার বিক্রয় করা হয়। তবে ২০২৫ সালের নীতিমালায় প্রতি ইউনিয়নে তিনজন করে ডিলারের মাধ্যমে সার বিক্রি হবে।
সংবাদ সম্মেলনে জালাল উদ্দিন অভিযোগ করে বলেন, সাব-ডিলার এবং খুচরা বিক্রেতা বাদ দিয়ে শুধুমাত্র তিনজন ডিলার থাকলে সার সিন্ডিকেটে চলে যাবে। এতে করে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন।
তিনি আরও বলেন, নতুন নীতিমালা বাস্তবায়ন হলে প্রতিটি ইউনিয়নের সারের বরাদ্দ তিন ভাবে বিভক্ত হবে। এছাড়া নতুন করে গুদাম ও বিক্রয়কেন্দ্র স্থাপনে বিপুল অর্থ ব্যায় হবে। পাশাপাশি মাঠ পর্যায়ে সার সরবরাহে জটিলতা দেখা দিবে।
এছাড়াও সংবাদ সম্মেলনে ডিলারদের বিক্রয় কমিশন বৃদ্ধিরও দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিএফএ'র ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিটের জ্যেষ্ঠ সহসভাপতি মো. জাকির হোসেন, সহসভাপতি মো. ইব্রাহিম মোল্লা ও মো. সেলিম সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফিরোজ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গজারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: শাহ শের আলী গ্

1

ট্রাকের ধাক্কায় ছাত্র নিহত, বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দিয়

2

কোটালীপাড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কো-অর্ডিনেশন সভা অন

3

ভাঙ্গুড়ায় এক মাদক সেবী ও বিস্ফোরণ মামলায় আ.লীগ ও যুবলীগ

4

আমরা বৈষম্যমুক্ত ছাতক–দোয়ারা গড়তে চাই: সাংবাদিকদের সঙ্গে মতব

5

ফটিকছড়ির মেয়ে উমামা ফাতেমা টেলবার্গ ফাউন্ডেশনের গ্লোবাল লিডা

6

দক্ষ কর্মরত কর্মচারীদের চাকরি আত্মীকরন উদ্দেশ্যে মানববন্ধন

7

মানবতার এক অনন্য দৃষ্টান্ত শরিফ স্যার

8

‎চ্যানেল S7 পরিবারের পক্ষ থেকে সম্মাননা স্মারক পেলেন শংকর দা

9

শাপলা কলি প্রতীকে ভোট চান সুলতান মুহাম্মদ জাকারিয়া-সেনবাগে জ

10

নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক তিনটি অভিযানে

11

ঋণের বোঝা আর মানসিক যন্ত্রণায় প্রাণ গেল তিন সন্তানের জননীর

12

সিএনজি এবং ট্রাক মুখোমুখি সংঘর্ষ ‎

13

মাগুরায় নবাগত জেলা প্রশাসককে, কাটাখালি কাদের স্মৃতি সংঘের ফ

14

গোপালগঞ্জ ০৩ আসনের ধানের শীষের প্রার্থী এস এম জিলানী জনগণের

15

উত্তরবঙ্গের নেমেছে শীতের আমেজ

16

আশুগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২৫ কেজি গাঁজা উদ্ধার

17

ভারতকে ধসিয়ে দিল বাংলাদেশ

18

পিঠা উৎসব ২০২৫ সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখলেন দিনাজপুরের পু

19

নাসিরনগরে ফুটপাতে জমে উঠেছে বাহারি ফুলের রঙিন শোভা বিক্রি ও

20