জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

বেলকুচিতে ডিলার নির্বাচনে স্বচ্ছ লটারির মাধ্যমে ২৫ জন নির্বাচিত

মোঃ সেলিম রেজা।।

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় খাদ্যবান্ধব নীতিমালা ২০২৪-এর আওতায় ডিলার নির্বাচন উপলক্ষে এক উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ লটারির আয়োজন করে উপজেলা খাদ্য অধিদপ্তর।
জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়নের মোট ৯৯ জন আবেদনকারী ডিলারের জন্য আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ৫৬ জন প্রার্থীকে চূড়ান্ত করা হয়। এদের মধ্য থেকে উন্মুক্ত লটারির মাধ্যমে ২৫ জনকে ডিলার হিসেবে নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।
এ সময় আরও উপস্থিত ছিলেন—উপজেলা কৃষি কর্মকর্তা- সুকান্ত ধর, সমাজসেবা কর্মকর্তা- দেবাশীষ কুমার ঘোষ, খাদ্য কর্মকর্তা- আনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা- মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার সভাপতি- কেরামত আলী তালুকদার, সাধারণ সম্পাদক- রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক সদস্য- মোহাম্মদ আলী ভুঁইয়া, এনসিপি প্রতিনিধি মুছা হাসেমি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীবৃন্দ।
অনুষ্ঠানে জনসাধারণের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। লটারি প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত সকলে ইউএনও আফরিন জাহান-এর সততা ও দক্ষতার প্রশংসা করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যনগরে চালতার বিলে বিষ প্রয়োগে মাছ নিধন

1

নওগাঁ জেলার পোরশায় উপজেলায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে

2

কিশোরগঞ্জের ৩টি সংসদীয় আসনে ১৮ জনের মনোনয়ন বৈধ

3

ধামরাইয়ে স্বপ্নডানার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়

4

গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণে ডিসি আফরোজা আখতার

5

ডাসারে-নির্বাচনী কর্মকর্তাদের সাথে, জেলা প্রসাশকের যৌথ মত বি

6

জলাবদ্ধতার লাগাম টানতে কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল তীর পরিষ্কার

7

আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন

8

শিক্ষা নামে চলেছে ব্যাবসা

9

ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

10

চাঁপাইনবাবগঞ্জে বৈশাখী টেলিভিশন ২০ বছর পেরিয়ে ২১ বছরে পদার্

11

দিনাজপুরে সড়ক দখলমুক্ত অভিযানে প্রশাসনের কঠোর অবস্থান

12

গোয়ালন্দে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছে প্রভা

13

সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন দাবীতে উত্তাল টাঙ্গাইল

14

পাবনা-৪ আসনে সাবেক এমপি সিরাজ সরদারের প্রার্থিতা প্রত্যাহার

15

সিলেটে প্রথম নির্বাচনী সমাবেশে তারেক রহমান :আফনারা ভালা আছইন

16

পোরশায় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

17

ঝালকাঠির নবাগত পুলিশ সুপার যোগদান

18

রাজৈরের বড়ব্রীজে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

19

চুনারুঘাটে অবৈধ ভালো উত্তোলনের মহোৎসব হুমকির মুখে করাঙ্গী নদ

20