জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

বিশ্ব পরিবেশ দিবসে পাথরঘাটায় পরিবেশ দূষণ প্রতিরোধে বৃক্ষরোপণ ও মানববন্ধন

প্লাস্টিক দূষণের অবসান, প্লাস্টিক বর্জ্যের ব্যাপক পরিবেশগত প্রভাব মোকাবেলায় ও এর ব্যবহার হ্রাসের আহ্বানে র‍্যালি, মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (৪ জুন) পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের আয়োজনে বরগুনার পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা  গ্রামে ৪৪৯ আবাসনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা, প্লাস্টিক বর্জ্য অপসারণ, পরিবেশ সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ, আবাসনের পরিবেশ রক্ষা এবং সচেতনতামুলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  পরে আবাসনে বৃক্ষরোপণ করা হয়।

সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী মনোজ কুমার কীর্তনীয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, পাথরঘাটা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রভাষক আহসান হাবীব, সমাজকর্মী মেহেদী সিকদার, সুন্দরবন যুব ফোরামের সভাপতি ইমরান হোসেন, তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থার সভাপতি সোয়েব তাসিন, আবাসনের বাসিন্দা ইদ্রিস আলী ও হাবিবুর রহমান, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) পাথরঘাটার সমন্বয়ক, উপকূল অনুসন্ধানী সাংবাদিক শফিকুল ইসলাম খোকন প্রমুখ।

বক্তারা বলেন, জীবন বাঁচাতে পরিবেশ রক্ষা করা আমাদের জন্য ফরজ, পরিবেশ রক্ষায় সকল ধর্মেই নির্দেশনা রয়েছে। কিন্তু আমরা নিজেরাই পরিবেশ ধংস লিলায় মেতে উঠি। এক প্রকার পরিবেশ ধ্বংসে প্রতিযোগিতায় নেমেছি। সম্মিলিতভাবে আমাদের পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে।

আবাসনের বাসিন্দা ইদ্রিস আলী, হাবিবুর রহমান বলেন, আমরা দুই বছর ধরে আমরা আবাসনে থাকি। এখানে নির্ধারিত ডাস্টবিন না থাকায় আমরা খুবই খারাপ অবস্থায় দিন যাপন করছি। দুর্গন্ধে থাকাই মুশকিল।

শফিকুল ইসলাম খোকন বলেন, আমরা যতই এসডিজি অর্জন করতে চাই কখনই অর্জন সম্ভব নয় যদি পরিবেশ ঠিক না থাকে।  সমন্বিতভাবে এসডিজি অর্জন করতে হবে। এ জন্য মানুষের বাসযোগ্য করতে সুন্দর পরিবেশ দরকার। এ পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজয় সম্মাননা ও ভিক্টোরি আ্যওয়ার্ড পেলেন গাইবান্ধা জেলা প্রে

1

উত্তরাঞ্চলে শীতার্তদের পাশে তালপত্র ফাউন্ডেশন শীতবস্ত্র বিত

2

ঈশ্বরগঞ্জে ১১ জনকে রড দিয়ে পিটিয়ে জখম

3

ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহাত-২

4

রায়গঞ্জে ফেসবুক পোস্টের জেরে হামলা ও হুমকি

5

টুঙ্গিপাড়ায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পদত্যাগ

6

উত্তোলনের রেকর্ড বিক্রিতেধস সংকটে পার্বতীপুরের মধ্যপাড়া শিল

7

কিশোরগঞ্জে নিজ এলাকায় এলেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব

8

মুরাদনগর ধামঘর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে কায়কোবাদের পক্ষে বিএন

9

পাবনা সাঁথিয়ার মজিবর রহমানের বিস্ময়কর উদ্ভাবন

10

টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবদল নেতা নিহত

11

মাদারীপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

12

রাজশাহী শহরে প্রশাসন ম্যানেজ করেই চলছে পুকুর ভরাট

13

কয়রায় বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান

14

বারহাট্টায় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠ

15

হাতীবান্ধায় পুলিশের উপর আসামি পক্ষের হামলার প্রবণতা বেড়েছ

16

যানজটে অতিষ্ঠ হবিগঞ্জ পৌরবাসী

17

আইন নিজের হাতে তুলে না নিতে ত্রিশালবাসীকে ওসি ফিরোজ হোসেন এর

18

আদমদীঘিতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মাসিক উন্মুক্ত আ

19

পিতার ভুলে পুত্রের মৃত্যু

20