প্রকাশক: দৈনিক জনতার খবর,
দিনাজপুর জেলা প্রতিবেদক: মোঃ মশিউর রহমান
বিরলে আলোচনা সভা ও অদম্য নারী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। দিনাজপুর জেলা প্রতিবেদক মোঃ মশিউর রহমান
২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ সপ্তাহ ও ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষ্যে বিরলে আলোচনা সভা ও অদম্য নারী পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজন এবং ওয়ার্ল্ড ভিশন, সিডিএ, পল্লীশ্রী, সোসাইটি ফর উদ্যোগ, রংধনু মহিলা উন্নয়ন সংস্থা সহ অন্যান্য এনজিও’র সহযোগিতায় উপজেলা সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পার্থ জ্বিময় সরকার এবং সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম।
ওয়ার্ল্ড ভিশন বিরল এপির প্রোগ্রাম অফিসারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিডিএর আঞ্চলিক ম্যানেজার মোঃ কামরুজ্জামানসহ অন্যান্য এনজিও প্রতিনিধিরা।
আলোচনা শেষে তিনজন সফল নারীকে অদম্য নারী পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
মন্তব্য করুন