মোঃ শাহিদুল ইসলাম।ষ্টাফ রিপোর্টার, গাজীপুর।বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় শহরের কেন্দ্রিয় শিববাড়ি বিআরটিএ স্ট্যান্ডে শুরু হয় এই র্যালি, যেখানে অংশগ্রহণ করেন দলের বিভিন্ন সকল ওয়ার্ডের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী।র্যালিটি গাজীপুর মহানগরের শিববাড়ি বিআরটিএ স্ট্যান্ড থেকে এলাকা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সড়ক প্রদক্ষিণ করে।র্যালিতে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপি'র সাধারণ সম্পাদক [মঞ্জুরুল করিম রনি], যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।র্যালিতে নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুন বহন করেন এবং ‘গণতন্ত্র মুক্তি পাক’, ‘নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই’—এমন নানা শ্লোগানে মুখরিত হয় গোটা শহর।এ সময় নেতারা বলেন, “বর্তমান সরকারের একনায়কতান্ত্রিক শাসনের বিরুদ্ধে দেশের প্রতিটি প্রান্ত থেকে গণজোয়ার তৈরি হয়েছে। বিএনপি তার হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করতে প্রতিজ্ঞাবদ্ধ। এই প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য একটি নতুন শপথের দিন।”র্যালিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং পুরো অনুষ্ঠান ঘিরে গাজীপুর মহানগর এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
মন্তব্য করুন