জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বাল্যবিবাহমুক্ত শিবগঞ্জ উপজেলা ঘোষণা

মোহাঃহাফিজুর রহমান  
শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

‘‘আমার উপজেলা, আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিবাহমুক্ত’’ এই প্রতিপাদ্যে- বাল্যবিবাহমুক্ত শিবগঞ্জ উপজেলা ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আওতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। অনুষ্ঠানে বাল্যবিবাহ থেকে ফিরে আসা এক শিশু জীবনের অভিজ্ঞতা তুলে ধরে। বক্তারা- বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন-সমাজ গঠনে ভূমিকা এবং শিশুর কল্যাণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা নিয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান, শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া, শিবগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জোব্দুল হক ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ফিল্ড অপারেশন উপপরিচালক রাজু উইলিয়াম রোজারিও। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। পরে বাল্যবিবাহ মুক্ত শিবগঞ্জ উপজেলা গঠনের লক্ষে শপথ ও বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণা পত্র পাঠ করা হয়। এর আগে বাল্যবিবাহমুক্ত শিবগঞ্জ উপজেলা ঘোষিত ফলক উন্মোচন করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।    

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

1

কাজিপুরে জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আর্থিক সহায়তা প

2

বিরামপুরে শ্রমিকদলের পক্ষ থেকে নির্বাচনি প্রচারণাঃ

3

সরাইলের শাহজাদাপুর ইউনিয়নের স্বপ্নের সেতু উদ্বোধনের আগেই

4

রাবিপ্রবির নতুন প্রক্টর ড. মোঃ ফখরুদ্দিন

5

চরভদ্রাসনে কিশোরী কে অপহন করতে নন্ত্রাসী হামলা

6

আত্মমর্যাদার প্রশ্নে অটল বিসিবি, প্রয়োজনে বিশ্বকাপ বয়কট, তবু

7

নোয়াখালীতে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

8

পাগলা মসজিদের দানবাক্সে এবার ৩৫ বস্তা টাকা

9

প্রেমিকের প্রতারণা সইতে না পেরে মাদারীপুরে প্রেমিকার আত্মহত্

10

অসংখ্য যুদ্ধে সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া বীর মুক্তিযোদ্ধা ম

11

ঋণের বোঝা আর মানসিক যন্ত্রণায় প্রাণ গেল তিন সন্তানের জননীর

12

চৌগাছা আসনে প্রার্থীতা বাতিল চেয়ে হাই কমান্ডের কাছে লিখিত আ

13

দশগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. মতিন উদ্দিন আহমেদের র

14

জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে প্রসিকিউশনের শুনানি আজ

15

হিন্দু ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে, যাকে খুশি তাকে ভোট

16

আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত।

17

ঝিনাইদহের কালীগঞ্জে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন খতম

18

একজন সৎ কর্মঠ ও নিরহংকার মনের মানুষ ময়মনসিংহের ডিসি সাইফুর র

19

বান্দরবানে প্রয়াস এর ১০ম তম এজিএম-২০২৫ইং অনুষ্ঠিত

20