জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বামনায় জেলা প্রশাসকের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

মোঃ সিদ্দিকুর রহমান মান্না  
বরগুনার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট তাছলিমা আক্তার এর বামনা উপজেলায় শুভাগমন উপলক্ষে জেলা প্রশাসকের সাথে উপজেলা প্রশাসনের এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৭ নভেম্বর) বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বামনা উপজেলা নির্বাহী অফিসার মোঃ পলাশ আহমেদের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বামনা উপজেলার সরকারি ১৭টি দপ্তর প্রধান, চেয়ারম্যান, শিক্ষক ও সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক তাছলিমা আক্তার বলেন, আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে আয়োজন করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে। কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে যাওয়ার পরিবেশ নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার।
তিনি আরও বলেন, প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তা, রাস্তা-ঘাট ও যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতে আমরা সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে সমন্বয় করছি। মাঠের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত সমন্বয় বৈঠকও চলছে।
সাংবাদিকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, গণমাধ্যম একটি দেশের আয়না। যাচাই-বাছাই করা সঠিক তথ্য পরিবেশন অত্যন্ত জরুরি। কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্য নির্বাচনকে প্রভাবিত করতে পারে তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য। জনগণের বাস্তব সমস্যা তুলে ধরতে প্রশাসন সব সময় গণমাধ্যমের সঙ্গে সমন্বয় করে কাজ করতে আগ্রহী। সভায় অংশ নেওয়া কর্মকর্তারা বিভিন্ন সমস্যা ও চাহিদা তুলে ধরেন। জেলা প্রশাসক এসব বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার ২২টি ভোটকেন্দ্রে যাতায়াতের রাস্তা-ঘাট ও অবকাঠামোগত সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। নদীভাঙন, বন্ধ ফেরি চালু, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নসহ কয়েকটি বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ওসির সাথে এনসিপির সুলতান মোহাম্মদ জাকারিয়ার সৌজন্য সাক্

1

ঈশ্বরগঞ্জে দা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃত্তি পরী

2

‎বেগম জিয়া রাজনীতিতে কখনো প্রতিহিংসার চর্চা করেননি -- ড. জিয়

3

কোম্পানীগঞ্জ মহাসড়ক যেনো মরণফাঁদ সড়ক

4

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়

5

সেনবাগে আব্দুল মান্নানের নেতৃত্বে বিএনপির ৩১ দফা সম্বলিত লিফ

6

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী সাথে নূরুল ইসলাম বুলবুলের মতিবিনিম

7

নিয়ামতপুর মডেল সপ্রাবিতে বার্ষিক পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশ

8

মরার প্রস্তুতি নিয়ে ভোট কেন্দ্রে যাবেন-ডিসি জাহাঙ্গীর আলম

9

বেগম খালেদা জিয়া মৃত্যুতে সদর উপজেলা বিএনপি শোক ও শ্রদ্ধা জ্

10

নির্বাচন সামনে রেখে ফুলবাড়ী থানা পরিদর্শন

11

বান্দরবানের লামায় চেয়ারম্যানদের স্বাক্ষর দিচ্ছেন বিএনপি নে

12

শেরপুরে ৬০০ বোতল ফেনসিডিলসহ কাভার্ডভ্যান জব্দ, ড্রাইভার-হেলপ

13

নওগাঁর নিয়ামতপুরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান

14

নান্দাইলে মহান বিজয় দিবসের র‌্যালিতে বিএনপি’র প্রার্থীতা বাত

15

যশোরে ইসলামী আন্দোলনের দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

16

নির্বাচনি এলাকায় ৩ দিনের সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক

17

হোসেনপুর ও গফরগাঁওয়ে দুই প্রশাসনের যৌথ অভিযান:ভেকু ও ট্রাক্ট

18

১২ মিনিট দেরি করায় অষ্টমবারের মতো স্বতন্ত্র প্রার্থী:সুধীর র

19

রাজৈরে ইয়াবাসহ ১৭ বছর বয়সি কিশোর আ টক

20