জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বান্দরবান জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার ও চক্রের সদস্য গ্রেফতার

 মোঃ আবু বক্কর সিদ্দিক  

অদ্য ২৭ ডিসেম্বর ২০২৫ ইং শনিবার।


  বান্দরবান পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

উক্ত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান মহোদয়।

সংবাদ সম্মেলনে জানানো হয় যে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত একটি সফল অভিযানে নাইক্ষ্যংছড়ি থানাধীন এলাকা থেকে বিপুল পরিমাণ কথিত জাল টাকা উদ্ধারসহ একটি সংঘবদ্ধ জাল টাকা চক্রের সদস্যদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে বান্দরবান জেলা পুলিশ।

ঘটনার তারিখ ও সময়: ২৫ ডিসেম্বর, ২০২৫খ্রি: তারিখ রাত অনুমান ২১:০০ ঘটিকা।

ঘটনাস্থল
নাইক্ষ্যংছড়ি থানাধীন, ০৪ নং দোছড়ি ইউনিয়ন, ০৬ নং ওয়ার্ড, ওয়াচ্ছাখালী, জনৈক নূরুল ইসলামের দোকানের সামনে।

জব্দকৃত আলামত
১️। একটি কালো রঙের পলিথিনের বাজার ব্যাগ
২️। ১০০০ টাকা মূল্যমানের কথিত জাল নোটের ১২টি বান্ডেল, সর্বমোট ১১৩৮টি নোট, যার আনুমানিক মূল্য: ১১,৩৮,০০০/- (এগারো লক্ষ আটত্রিশ হাজার) টাকা।

৩️। একটি পুরাতন সিএনজি, যাহার রেজি. নং: কক্সবাজার-থ-১১-৮৪৫৩।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণ

গত ২৫/১২/২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার এসআই (নিরস্ত্র) পংকজ কুমার সাহা সঙ্গীয় ফোর্সসহ একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ওয়াচ্ছাখালী এলাকায় জাল টাকা ক্রয়-বিক্রয় চক্রের সক্রিয় ০৩ জন সদস্যকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে উল্লেখিত কথিত জাল টাকা উদ্ধার করা হয়।

আইনগত ব্যবস্থা
ধৃত আসামিদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানা মামলা নং-০৮, তারিখ-২৬/১২/২০২৫ খ্রিঃ, The Special Powers Act, 1974 এর ২৫B/২৫D ধারায় মামলা রুজু করা হয়েছে।

 জাল টাকার মূল উৎস নিরূপণসহ চক্রের সাথে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতুসহ-৫-দফা-দাবিতে-বোরহানউদ্দিনে-২২৫-মেগাওয়াট-বিদ্যুৎকেন্দ্

1

পোরশায় ট্রাক্টর চাপাইয়া স্কুল ছাত্র ১ জন নিহত

2

কটিয়াদীতে অর্ধশতাধিক হাফেজ শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ

3

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে যা জানা যাচ্ছে

4

সুনামগঞ্জ জেলা পুলিশে ডিআইজির বার্ষিক পরিদর্শন ও বিশেষ কল্যা

5

খালেদা জিয়ার আত্মার মাগফেরাতের জন্য দোয়া

6

সুপরিকল্পিতভাবে তালা বাসিকে জলবদ্ধতা থেকে রক্ষা করব: শুভাশুন

7

আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত।

8

ভোলাহাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত

9

দলে ফিরতে বিএনপিকে ৪ ডিসেম্বর পর্যন্ত সময় দিলেন খোকা

10

হাজারো নেতাকর্মীর বর্ণাঢ্য র‌্যালিতে যথাযোগ্য মর্যাদায় পালিত

11

ঈশ্বরগঞ্জে ‘ফ্রি’ ভেটেরিনারি সেবা

12

সাভারে শর্ট পিচ ক্রিকেট ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

13

শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল্লা

14

মানব পাচার চক্রের তিন সদস্য আটক করেছে উল্লাপাড়া পুলিশ

15

প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরুর দিনে সহকারী শিক্ষকদের কর্মবিরত

16

সন্ধ্যার মধ্যে দেশের ৪ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

17

মেহেরপুর মুজিবনগরে আগ্নেয় অস্ত্রসহ যুবলীগ নেতা মিঠু গ্রেফতা

18

ময়মনসিংহ প্রেসক্লাবের ‘প্রহসনের নির্বাচন’ বন্ধের দাবিতে সাংব

19

তারেক রহমানকে স্বাগত জানাতে কক্সবাজার-২, আসনের বিএনপি'র ১০ হ

20