জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

বাঞ্ছারামপুরে হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

এম এ আবুল কালাম ( বাঞ্ছারামপুর উপজেলা প্রতিনিধি) 

ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বাঞ্ছারামপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৩০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার রাত ১০টা ৪০ মিনিটে বাঞ্ছারামপুর পৌরসভার জগন্নাথপুর বিশ্বরোড এলাকার মলিনা টাওয়ারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


অভিযানটি পরিচালনা করেন বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান জামিল খানের নেতৃত্বে এসআই (নি.) সন্তোষ কুমার সাহা ও সঙ্গীয় পুলিশ সদস্যরা।

গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. সজল মিয়া (৩৫)। তিনি বাঞ্ছারামপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দশদোনা কান্দাপাড়া এলাকার মৃত শহিদ মিয়া ও মৃত আয়েশা বেগমের ছেলে। 

বর্তমানে তিনি জগন্নাথপুর বিশ্বরোডে অবস্থিত আলহাজ্ব আব্দুল মতিনের মালিকানাধীন ‘মলিনা টাওয়ার’-এর একটি ভাড়াকৃত কক্ষে বসবাস করছিলেন।

অভিযানের সময় তার ভাড়াবাসা থেকে মোট ১,০৩০ (এক হাজার ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বাঞ্ছারামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ওসি মো. হাসান জামিল খান বলেন, “মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায় জড়িত কেউই ছাড় পাবে না।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবন রক্ষায় যুবদের লড়াই

1

পিরোজপুর-৩: ড. শামীম হামিদীর পক্ষে মনোনয়ন ফরম নিলেন : পিরোজপ

2

বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগ

3

নারায়ণগঞ্জ-৫ আসনে ‘স্বৈরাচারের দোসর’ প্রার্থী গ্রেপ্তারের দা

4

শীতে জবুথবু কালিগঞ্জ, দুই দিন ধরে সূর্যের দেখা নেই

5

রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক, তারপর নতুন সিদ্ধান্

6

অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক

7

ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি হাবিবুল্লাহ মনোনয়ন সংগ্রহ

8

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, দেশবাসীকে শুভেচ্ছা, হ

9

কোটালীপাড়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন

10

মাগুরায় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষন কর্মসূচি

11

আসামি চালান নিয়ে বাকবিতণ্ডা, এএসআই শরীফের লাঠির আঘাতে এএসআই

12

ঝালকাঠীর কাঠালিয়ায় স্বপদে বহাল হলেন বিএনপি নেতা শামসুল আলম

13

টাঙ্গাইল-৮ আসনে বিএনপি প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনে নোটিশ

14

বেগম জিয়ার মৃত্যুতে টনকী বাজারের প্রতিটি দোকানে কালো পতাকা

15

নাসির নগরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরু গাড়ি এখন শুধুই স্মৃতি

16

বকেয়া উত্তোলনের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় গ্রাহকে

17

পাবনা ‎ঈশ্বরদী জেলা আমিরের উপরে আক্রমণ

18

পার্বতীপুরে নূরুল হুদা বাবুর জনসভা অনুষ্ঠিত

19

মেয়েকে নিয়ে খালে ঝাঁপ দিলেন মা

20