জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা, বিপাকে সাধারণ মানুষ

মো:মাহিদুল ইসলাম।।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় চার দিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন সংগঠনটির সদস্য সচিব শেখ মো. ইউনুস।

নতুন কর্মসূচি অনুযায়ী, আগামী রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি অফিস ও আদালত ঘেরাও করে অবস্থান করা হবে। এরপর সোমবার থেকে বুধবার পর্যন্ত টানা তিন দিন হরতাল পালন করা হবে। তবে, রাতে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে।

সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব শেখ মো. ইউনুস বলেছেন, “আমাদের পূর্বঘোষিত হরতাল বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ হয়েছে। নির্বাচন কমিশন যদি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা না করে, তাহলে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। সাধারণ মানুষের কষ্ট লাঘবের জন্যই আমরা ধাপে ধাপে কর্মসূচি দিচ্ছি। ইতোমধ্যে আইনজীবী প্যানেলকে হাইকোর্টে রিট দায়েরের দায়িত্ব দেওয়া হয়েছে।”

এর আগে গত ৬ সেপ্টেম্বর সর্বদলীয় সম্মিলিত কমিটি প্রাথমিক কর্মসূচি ঘোষণা করেছিল। তার ধারাবাহিকতায় নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এদিকে টানা একের পর এক হরতাল এবং অবরোধের কারণে খেটে খাওয়া মানুষের জীবন জীবিকায় নেমে এসেছে কষ্টের প্রতিচ্ছবি।

গত ৩০ জুলাই নির্বাচন কমিশন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে তিনটি আসনের প্রস্তাব দেয়। এর পর থেকে বাগেরহাটের সর্বস্তরের মানুষ আন্দোলন শুরু করে। চার আসন বহালের দাবিতে বাগেরহাটবাসী নির্বাচন কমিশনের শুনানিতেও অংশ নেন। কিন্তু, ৪ সেপ্টেম্বর প্রকাশিত চূড়ান্ত গেজেটে সীমানা পরিবর্তন করে তিনটি আসনই বহাল রাখা হয়।

চূড়ান্ত গেজেট অনুযায়ী বাগেরহাট-১ (বাগেরহাট সদর-চিতলমারী-মোল্লাহাট), বাগেরহাট-২ (ফকিরহাট-রামপাল-মোংলা) ও বাগেরহাট-৩ (কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা) আসন রাখা হয়েছে। দীর্ঘদিন থেকে বাগেরহাটে চারটি আসনে নির্বাচন হয়ে আসছিল। তখনকার আসনবিন্যাস ছিল— বাগেরহাট-১: চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট, বাগেরহাট-২: বাগেরহাট সদর-কচুয়া, বাগেরহাট-৩: রামপাল-মোংলা, বাগেরহাট-৪: মোরেলগঞ্জ-শরণখোলা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাদ্য যন্ত্র বাজালেন,রবিউল ইসলাম নয়ন

1

‎জামায়াতে যোগদান করলেন কয়রায় গণঅধিকার পরিষদের সভাপতি সহ ১৬ ন

2

কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

3

কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগে ইউপি সদস্যদের মানববন্ধন

4

বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শ্রদ্

5

গুইমারায় দিনব্যাপী প্রান্তিক পর্যায়ের কৃষকদের GAP সার্টিফিকে

6

হোসেনপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে'এসো দেশ বদলাই

7

বগুড়ায় আবারও খু*ন, দুর্বৃত্ত*দের রা*ম দা দিয়ে খোকন নামে এক ব

8

১২ নং আছিম পাটুলী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড এর ভোট কেন্দ্র পরিবর্তন

9

কে এম লতীফ ইন্সটিটিউশনে বিশেষ ক্লাসের নামে অর্থ আদায় শিক্ষা

10

বিদেশে পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে ইয়ারপোর্টে গ্রেফতার

11

জাতীয় সাতার প্রতিযোগিতায় কুষ্টিয়ার শিক্ষার্থীদের ঐতিহাসিক সা

12

ময়মনসিংহে ‘এসো দেশ বদলাই’ আলোচনা সভা

13

টিকে থাকতে পিডিবির বিদ্যুতের দাম বাড়াতে হবে ৮৬ ভাগ

14

বান্দরবানের লামায় ৫টি ইটভাটায় অভিযানে, ১০ লক্ষ টাকা জরিমানা

15

বিচারের দাবিতে মিছিল শেষে শীতলক্ষ্যা সেতুতে ‘শহীদ ওসমান হাদি

16

বেলকুচিতে আরাফাত রহমান কোকো স্মৃতি স্বরণে ফাইনাল ফুটবল টুর্ন

17

কালিয়াকৈরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

18

জয়পুরহাটে শিবিরের জনশক্তি সমাবেশ-২০২৫

19

নওগাঁর মান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ডাঃ ইক

20