জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে বসতভিটা নিয়ে বড় ভাইয়ের উপর ছোট ভাইয়ের নৃশংস হামলা

মোঃ নাসির

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার পশ্চিম আস্করিয়া পাড়ায় পৈত্রিক বসতভিটার সীমানা ঘেরাওকে কেন্দ্র করে বড় ভাইয়ের উপর ছোট ভাইয়ের নেতৃত্বে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বড় ভাই গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। হামলায় এক গর্ভবতী নারী শাহানা আক্তার সাত মাসের গর্ভ হারিয়েছেন।

ঘটনাটি ঘটেছে গত ২৫ অক্টোবর ২০২৫ ইং শনিবার দুপুর ১২টার দিকে পৌরসভার ৭নং ওয়ার্ডের পশ্চিম আস্করিয়া পাড়ায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত রহমান আলীর তৃতীয় পুত্র আমিন মাঝি তার প্রাপ্ত অংশের চেয়ে অধিক জায়গায় সীমানা নির্ধারণ করতে গেলে বড় ভাই হাবিবুর রহমান (৪৫) বাধা দেন। এ সময় আমিন মাঝি প্রায় ৫০ জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে এসে বড় ভাই ও তার পরিবারের উপর নির্বিচারে হামলা চালায়।

হামলায় হাবিবুর রহমান গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় নূর মোহাম্মদের মেয়ে শাহানা আক্তার, যিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, হামলায় গুরুতর আহত হয়ে গর্ভপাতের শিকার হন। এছাড়া তার স্বামী মহিউদ্দিন, ছেলে রিফাত (১৯), এবং পরিবারের আরও কয়েকজন সদস্য — আছিয়া খাতুন (৫০) ও কুলসুমা বেগমও হামলার শিকার হন।

স্থানীয়রা জানান, “হামলাকারীরা গাছের ভারি টুকরো ও লোহার রড দিয়ে নির্বিচারে মারধর করে। শাহানা আক্তারকে লক্ষ্য করেও আঘাত করা হয়, এতে তার সাত মাসের গর্ভস্থ সন্তানটি নষ্ট হয়ে যায়।”

হামলাকারী হিসেবে যাদের নাম পাওয়া গেছে:
১. ছৈয়দ (পিতা: মৃত আব্দুল করিম)
২. ইলিয়াছ (পিতা: ছৈয়দ)
৩. জোসেল (পিতা: ছৈয়দ)
৪. আবুল হুসেন (পিতা: মৃত আব্দুল করিম)
৫. ইমরান (পিতা: আবুল হুসেন)
৬. ইমন (পিতা: আব্দুল হুসেন)
৭. ইউনুছ (৩৪) (পিতা: হানিফ, স্থানীয় আওয়ামী লীগ কর্মী)
৮. আলমগীর (পিতা: মৃত রশিদ আহমদ)
৯. জাব্বর সওদাগর (পিতা: মৃত আমির হামজা)
১০. জাকারিয়া (পিতা: জাব্বর সওদাগর)
১১. ফাতেমা (পিতা: মৃত ইউছুপ)
১২. জাইনুর (পিতা: মৃত মুল্লিক হাজী)
১৩. রোকচানা (পিতা: জাব্বর সওদাগর)
১৪. জইনার (পিতা: জাব্বর সওদাগর)
১৫. শাহেদ (পিতা: আমিন মাঝি)
১৬. শেপা মনি (পিতা: আমিন মাঝি)
১৭. আমিন মাঝি (পিতা: মৃত রহমান আলী)
১৮. আমিন  পিতা  মৃতঃ নুর আহমদ  
এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘদিন ধরে ভাইদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। কিন্তু শনিবারের এই ঘটনা এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করেছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতীবান্ধায় গভীর রাতে ভুট্টা খেত থেকে হাত পা বাঁধা যুবক উদ্ধ

1

নিষিদ্ধ দল বিতর্কেও শেষ পর্যন্ত বৈধ

2

আলুর দাম না হওয়ায় কৃষকের মাথায় হাত! হিমাগারের পচন ঠেকাতে শে

3

নোয়াখালীতে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অপসারণ

4

প্রসূতি সেবা সংক্রান্ত টাকা আত্মসাতের অভিযোগে তদন্তেও ব্যবস্

5

ভাঙ্গুড়ায় নির্ধারিত মূল্যে সার না পেয়ে কৃষকদের বিক্ষোভ মিছিল

6

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

7

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন

8

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সঙ্গে জেলা প্রশা

9

কালকিনিতে স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগ স্বামীর বি

10

কালিগঞ্জে নিরাপদ পানি নিশ্চিতকরণে তরুণদের ঐক্য

11

নোয়াখালীতে গ্রাম আদালত কার্যক্রমের পর্যালোচনা ও করণীয় শীর্ষক

12

যশোর কালেক্টরেট ভবনের কেবল চুরির সময় যুবক হাতেনাতে আটক

13

সিলেটে বিএনপির সমাবেশে যোগ দিয়েছেন তারেক রহমান

14

স্বাধীনতার ৫৩ বছরেও উন্নয়নহীন চৌউরাশ-হরিনাচালা সড়ক

15

বাবুগঞ্জ ও বিমানবন্দর প্রেসক্লাবে ইসলামী আন্দোলনের প্রার্থীর

16

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন

17

মনোহরদীতে ধানের শীষের পক্ষে গণ-সংযোগ অনুষ্ঠিত

18

‎অসহায় মহিলার আর্তনাদ, মহিলা মেম্বারের বিরুদ্ধে অভিযোগ

19

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে বি

20