জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

বাঁধ নির্মাণে অনিয়ম মনপুরায় মানববন্ধন

ভোলার মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে অনিয়ম দুর্নীতি ও পাউবোর স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়  বাসিন্দারা।
রোববার দুপুর ৩ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের  নূর উদ্দিন মার্কেট এলাকার মেঘনা নদী পাড়ে শত শত মানুষ মানববন্ধনে অংশ নেয়। 
মানববন্ধনে অংশ নেয়া স্থানীয় বাসিন্দারা জানান, মনপুরায়  চলমান নতুন বাঁধ নির্মাণ কাজে পাউবো দীর্ঘদিন ধরে অনিয়ম করে আসছে, নিম্নমানের নির্মাণসামগ্রীর ব্যবহার, জোরপূর্বক সাধারণ মানুষের জমিতে বাঁধ নির্মাণ ও কোন প্রকার ক্ষতিপূরণ না দেয়াসহ নানা ধরণের স্বেছাচারিতা করে আসছে। এর প্রতিবাদে মানববন্ধন করছেন। 

এতে বাঁধ নির্মান কাজের স্বার্থে আগামীতে বৃহত্তর কর্মসূচী দিবেন বলেও জানান মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা।

 বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল লিখিতভাবে নিম্নমানের কাজের প্রতিবাদ করেছে। একপর্যায়ে সাবেক ছাত্রদলনেতা রাশেদ পাউবোর কাজের অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে ঠিকাদরের শ্রমিকের হামলায় গত ১৯ মার্চ নিহত হন। কিন্তু রাশেদ হত্যা মামলায়ও কোন অগ্রগতি হয়নি। বরং রাশেদের পরিবারকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শণ ও হয়রানী করে আসছে। 
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত রাশেদ হত্যার বিচার এবং বাঁধ নির্মাণে অনিয়ম বন্ধের দাবী জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাক্তার মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের তিন ভাইকে সিআইপি সম্মাননা

1

রাজিবপুরে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

2

আলীকদমে ম্রোদের ওপর হামলাকারী ’বাইট্টা জাফর’ সেনাবাহিনীর অভি

3

বান্দরবানের আলীকদম সেনা জোন কর্তৃক অসচ্ছলদের অনুদান প্রদান

4

দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক'কে বিদায় সংবর্ধনা প্

5

পাঁচবিবি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে আবারো

6

জোর করে দরজা বন্ধ করে যাত্রীদের ওপর হামলা - ছিনতাইচক্রের বির

7

টাঙ্গাইলের মধুপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

8

জমকালো অনুষ্ঠানে Channel S7-এর আত্মপ্রকাশ

9

ভোলাগঞ্জে ট্রাক্টর ধাক্কায় সাদা পাথর পর্যটকবাহী সিএনজির মর্ম

10

বেনাপোলে মাদক ও চোরাচালান পণ্যসহ ভারতীয় নাগরিক আটক

11

রাজিবপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রচার উপলক্ষে

12

পটুয়াখালীতে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মালম্বীদের অন্যতম ধর

13

চিরিরবন্দরে অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিয

14

কয়রায় ইভটিজিং চুরিসহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে সচেতনতমূলক

15

চাটখিল থানা পুলিশের সাব-ইন্সপেক্টর অলিউল্লাহ বিরুদ্ধে কু-প্র

16

জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বরিশাল জেলা শাখার উদ্যোগে দোয়া

17

জনতার বন্ধু ফাউন্ডেশনের ৬ বছর পূর্তি উদযাপনে দিনব্যাপী স্বেচ

18

মাদকমুক্ত কাজিপুর গড়তে জিরো টলারেন্স নীতির ঘোষণা সেলিম রেজা

19

ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

20