মোহাম্মদ মেজবাহ উদ্দিন
প্রকাশঃ 4-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

বরগুনায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি হাসপাতালে ১জনের মৃত্যু

বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বরগুনা সদর হাসপাতালসহ ও ছয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে আক্রান্ত অনেক মানুষ । ডায়রিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকেরা। বরগুনা জেলার ৬টি উপজেলার  হাসপাতালে সেবার মান ভালো না থাকায় প্রত্যন্ত গ্রামাঞ্চলের অধিকাংশ মানুষ সেবা নিতে জেলা শহরের এই হাসপাতালেই আগমন করে। বরগুনা জেনারেল হাসপাতালে  গত ৪৮ ঘন্টায় ১৬৯ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। আরও জানা যায় ডায়রিয়া আক্রাত হয়ে গতকাল ১(এক)জন রোগীর মৃত্যু ঘটে। এসব রোগীদের সেবা দিতে চিকিৎসকদের বেগ পেতে হচ্ছে ।  হাসপাতাল কতৃপর্ক্ষ জানিয়েছেন হাসপাতালে পর্যাপ্ত পরিমান কলেরা ও খাবার স্যালাইন রয়েছে।

বরগুনা জেনারেল  হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ তাজকিয়া সিদ্দিকা  বলেন, হঠাৎ করে ডায়রিয়া প্রকোপ দেখা দিয়েছেন। অনেক রোগী আমরা সামাল দিতে পারছি না। চিকিৎসক স্বল্পতার কারনে আমাদের চিকিৎসকরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন। তিনি আরও জানান এই সময় ডায়রিয়া রোগ বেড়ে যায়।বর্ষা শুরু হলে ডায়রিয়া রোগ কমে যাবে।

সরেজমিনে বরগুনা সদর হাসপাতালে ঘুরে দেখা গেছে,শিশু ও বয়স্ক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শয্যাসংকটের কারণে হাসপাতালের মেঝে ও করিডোরে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়। তবে হাসপাতালের নোংরা পরিবেশে দুর্গন্ধ ছাড়াচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন নারী বলেন  ডায়রিয়ায় আক্রান্ত মেয়ে শিশুকে নিয়ে গতকাল শনিবার সকালে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করিয়াছেন। তিনি বলেন এই হাসপাতালে শুধু আইভি স্যালাইন দিয়ে থাকে।বাকি ঔষুধ বাহির থেকে কিনে চিকিৎসা করাতে হয়।তাছাড়া এই হাসপাতালে কোনো শয্যা নেই।মেঝেতে বিছানা করে চিকিৎসা দিতে হচ্ছে।
বরগুনা সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে বেশীরভাগই নারী ও শিশুরা ডায়রিয়ার আক্রান্ত হয়ে গত সকালে বরগুনা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা সেবা ভালো হলেও হাসপাতালের পরিবেশ খুব নোংরা। এতে সুস্থ মানুষ ও অসুস্থ হয়ে যায়।

আবহাওয়া পরিবর্তন ও ময়লা যুক্ত পানি পান করা সহ নানা কারণে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমাদের সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। আমাদের পযাপ্ত পরিমান ঔষুধ রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুধু এক দেশের বিরুদ্ধে কথা বললেই দেশপ্রেমিক হওয়া যায় না: ম

1

শীতে জবুথবু কালিগঞ্জ, দুই দিন ধরে সূর্যের দেখা নেই

2

একসাথে থাকলে কেউ আমাদের পরাজিত করতে পারবে না : মির্জা ফখরুল

3

নয়ন সম্মুখে নেই তুমি, তবুও আছ নয়নে

4

জৈন্তাপুরে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে উপকারভোগীদের সঙ

5

দুর্গম পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর শিক্ষা উদ্যোগ

6

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: লোহাগাড়ায় জামায়াত সমর্থককে অর্থদণ্

7

ডে/ঙ্গু প্রতি/রো/ধে সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভ

8

নোয়াখালীতে কৃষকের হাত ভেঙে কুপিয়ে জখম

9

হোসেনপুর জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

10

ডিজিটাল প্রতিযোগিতায় কুচক্র মহলের বাধা

11

নাসিরনগরে সংঘর্ষ পরবর্তী চলছে ভাংচুর লুটপাট ও অগ্নি সংযোগ

12

ঢাকা–বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ

13

বেলকুচিতে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী প্রাণীমেলার শ

14

রাজৈরে বিরোধপূর্ণ জমিতে ৭০টি গাছ কাটার অভিযোগ

15

নোয়াখালী থেকে পাচারের সময় ৩০০ বস্তা ইউরিয়া সার আটক

16

কমলগঞ্জে বৃহত্তর খাসিয়া জনগোষ্ঠীর বর্ষবরণ (‘সেং কুটস্নেম

17

টুঙ্গিপাড়ায় রাস্তায় আগুন

18

দাঁতভাঙ্গা কবির নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

19

মিঠাপুর জমিদার বাড়ী " মাদারীপুর জেলার -ঐতিহাসিক প্রত্নতাত্ত্

20