মোঃ মহিদুল রহমান
প্রকাশঃ 15-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

বন্দরে দাঁত উপড়ে ফেলে ছিনতাইয়ের ঘটনায় মেহেদী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ বন্দরে এক ব্যবসায়ীর  দাঁত উপড়ে ফেলে নগদ আড়াই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলায় মেহেদী (২৯) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
গ্রেপ্তারকৃত মেহেদী বন্দর থানার নবীগঞ্জ এলাকার আমির হোসেন মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃতকে বুধবার (১৪ মে) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। গত মঙ্গলবার (১৩ মে) রাতে বন্দর থানার নবীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। 
এর আগে গত ২১ এপ্রিল নবীগঞ্জ পরিক্তাক্ত ফার্মেসী সংলগ্ন জাতীয় পার্টির বন্ধ অফিসের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের ঘটনার ১২ দিন পর শনিবার (৩ মে) রাতে ভুক্তভোগী দীল মোহাম্মদ (৪৫) বাদী হয়ে ৬ জনকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলো সিমান্ত (২৮), মেহেদি (২৯),  হিমেল (২৬),আলিফ (৩০), তসিফ (২৭),  মিরান (২৭)।তারা সকলেই  নবীগঞ্জ (ইসলাম বাগ) এলাকার বাসিন্দা, সংঘবদ্ধ ছিনতাইকারী। এদের বিরুদ্ধে বন্দর থানায় আরও একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। 
মামলা সূত্রে জানাগেছে, নাসিক ২৪ নং ওয়ার্ড নবীগঞ্জ কামাল উদ্দিনের মোড় এলাকার মৃত আলী হোসেনের ছেলে দীল মোহাম্মদ পেশায় হোসিয়ারী ব্যবসায়ী। তিনি সাইনবোর্ড এলাকা থেকে গত ২১ এপ্রিল  রাতে ব্যবসার  নগদ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে নবীগঞ্জ ঘাট পার হয়ে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এসময় নবীগঞ্জ পরিক্তাক্ত ফার্মেসী সংলগ্ন জাতীয় পার্টির বন্ধ অফিসের সামনে পৌঁছালে স্থানীয় একটি ছিনতাইকারী চক্র পথ গতিরোধ করে জোরপূর্বক টাকা, মোবাইল নিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে ভিকটিম তাদের বাধা প্রদান করায় উল্লেখিত বিবাদীগন বাদীর মুখের উপরের পার্টির সামনের দুই টি দাঁত উপড়ে ফেলে মারাত্বক রক্তাক্ত জখম করে। এসময় প্যান্টের বাম পকেটে থাকা নগদ  দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা, প্যান্টের ডান পকেটে থাকা খুচরা টাকা ও একটি বাটন সিম্ফনি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। 
পরে ওই ব্যবসায়ীর  ডাকচিৎকারে আশপাশের  লোকজন ছুটে এসে  রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় মুক্ত দিবস পালিত

1

দুবলার চরে রাস পূজা ঘিরে বন বিভাগের নিরাপত্তা

2

বগুড়ায় ডিবি পুলিশের পরিচয়ে ডাকাতি বাকেরগঞ্জের ডাকাত সোহেল

3

হরিপুর-চিলমারী তিস্তা সেতুর গুরুত্ব

4

শিবগঞ্জ ইউএনও র বিভিন্ন প্রতিষ্ঠানে নগদ অর্থ সহায়তা প্রদান

5

দশগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. মতিন উদ্দিন আহমেদের র

6

বেলকুচি পৌর মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক ও নির্বাচনী মতবিনিম

7

হারিয়ে ফেলা মাকে ফিরে পাওয়ার গল্প

8

তালতলী পুকুরে ডুবে আবদুল্লাহ্ নামের এক শিশুর মৃত্যু

9

সিরাজগঞ্জ এর চলন বিলে ৮ ব্যবসায়ীর জরিমানা

10

সাপাহারে ইত্তেফাকুল উলামা পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

11

গলাচিপায় মহাশ্মশানে দিপাবলী উৎসবকে ঘিরে পুণ্যার্থীদেরে মিলন

12

ঝালকাঠির দুটি সংসদীয় আসনে কাঙ্খিত প্রতীক পেয়ে উচ্ছ্বসিত প্রা

13

পটুয়াখালীতে ইয়াবাসহ একজন গ্রেপ্তার

14

ফুলবাড়ীতে শীত ও ঘন কুয়াশায় বোরো চারা নিয়ে দুশ্চিন্তায় কৃষক

15

খালেদা জিয়া দেশের সার্বভৌমত্বে বিন্দু মাত্র চুল পরিমাণ ছাড় দ

16

রাজশাহীতে মাকে খু*ন করে রাস্তায় ফেলে গেল ছেলে

17

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করা

18

শুধু রাজার ছেলে রাজা হবে, রাজনীতির এই সংস্কৃতি আমরা পাল্টে দ

19

শ্রীপুরে তিন ইউপি নারী সদস্যের বিএনপিতে যোগদান

20