জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

বদলগাছীতে সিএনজি-ভটভটি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩

নওগাঁর বদলগাছীতে সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। 
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর দুইটার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের চকবনমালী ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন উপজেলার সদর ইউনিয়নের হাপানিয়া গ্রামের ছুনচা মহন্তের ছেলে কার্তিক মহন্ত (৫২)। তিনি পেশায় একজন প্রেস ব্যবসায়ী। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
দুর্ঘটনায় আহতরা হলেন, সদর ইউনিয়নের গোরশাহী গ্রামের মৃত আফছার আলীর ছেলে সিএনজি চালক বিপ্লব হোসেন, ভটভটি চালক জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আমুট্ট গ্রামের আবু রেজার ছেলেএমরান আলী (রানা) ও সিএনজি যাত্রী উপজেলার মথুরাপুর ইউনিয়নের নহেলা গ্রামের মো. আজিমুদ্দীনের ছেলে আনিছুর রহমান। আহতদের বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ভটভটি চালক এমরান আলী (রানা) বলেন, আমি গাড়ি বোঝাই করে তুষ নিয়ে গোবরচাঁপা অভিমুখে যাচ্ছিলাম এসময় জয়পুরহাট থেকে ছেড়ে আসা সিএনজি ঘটনাস্থলে পৌঁছালে ভটভটিকে ধাক্কা দিলে আমি নিয়ন্ত্রন হারিয়ে গাড়িসহ পাশের খাদে পড়ে যাই। তারপর কি ঘটেছে আমি বলতে পারবো না। রাস্তার লোকেরা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেন। সিএনজিতে থাকা যাত্রি আনিছুর রহমান বলেন, আমি গোবরচাঁপাহাটে সিএনজিতে উঠেছি রাজশাহী যাওয়ার জন্য। চকবনমালী স্কুল পার হয়ে আসার পর বিপরীত দিক থেকে আসা তুষ ভর্তি ভটভটির সাথে ধাক্কা লেগে আমরা ছিটকে পড়ে গেলে স্থানীয়রা আমাকে হাসপাতালে করে দেন। তিনি বলেন, সিএনজির গতি বেশী ছিল এবং সিএনজি ভুলপথে (রং সাইডে) ছিল। সিএনজি চালকের ভুলেই এই দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজির অতিরিক্ত গতির কারণে এবং চালকের ভুল পথে (রং সাইডে) চালনার ফলে সংঘর্ষের ঘটনা ঘটে।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে, অপরজনের পরিচয় শনাক্তে কাজ চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎ঈশ্বরগঞ্জে বিএনপির মনোনয়ন জমা দিলেন প্রকৌশলী লুৎফুল্লাহেল ম

1

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের মনোনয়নপ

2

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া

3

ভাঙ্গুড়ায় রাতের আঁধারে সড়কে জোড়াতালি

4

মোস্তাফিজুর রহমানকে অপমানের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ,আইপ

5

পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতের গোলামী করার জন

6

এগারো দলীয় জোট ক্ষমতায় গেলে হাদি হত্যাকারীদের গ্রেপ্তার করব

7

বেনাপোল বন্দরের এপিবিএন পুলিশের ৪০ সদস্যকে বদলি

8

টুঙ্গিপাড়ায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পদত্যাগ

9

ত্রিশালে রেইনট্রি গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

10

গোপালগঞ্জে অভাবের তাড়নায় গৃহবধূর আত্মহত্যা

11

তিন শর্তে বাকি জিম্মিদের মুক্তি দিতে চায় হামাস

12

নাসিরনগরে হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামী প্রকাশ্য ঘুরে বেড়

13

রায়পুর উপজেলা প্রশাসন উদ্যোগে গণভোট র‍্যালী অনুষ্ঠিত হয়

14

দুর্বৃত্তদের আগুনে কৃষকের ধান পুড়ে ছাই

15

নোয়াখালীতে গ্রাম আদালত কার্যক্রমের পর্যালোচনা ও করণীয় শীর্ষক

16

মানববন্ধনে সন্ত্রাসী হামলার প্রতিবাদ

17

ভাঙ্গুড়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১

18

ডিমলায় প্রেমের সম্পর্ক ঘিরে সেনা সদস্যসহ আটক পাঁচ

19

বারহাট্টায় ৫৪ তম সমবায় দিবস পালিত

20