জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বদলগাছীতে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ ফরহাদ হোসেন।।

নওগাঁর বদলগাছীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি’র সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার রাজীব আহমেদ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বদলগাছী উপজেলা বিএনপি’র সভাপতি ফজলে হুদা বাবুল, উপজেলা জামায়াত নেতা মো. জাহাঙ্গীর আলম, বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিছুর রহমান, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মো. নাবিল ইমাম, বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল এমরান হোসেন, বদলগাছী সাংবাদিক সংস্থা’র সভাপতি শহীদুল ইসলাম, বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবু জর গিফারী, ছাত্র প্রতিনিধি শুভ, হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাসুদেব চন্দ্র প্রমুখ।
বক্তারা বলেন, একটি সমাজের সকল মানুষের মধ্যে ভালোবাসা, বিশ্বাস, শ্রদ্ধা, সহানুভূতি এবং সহযোগিতার মনোভাব বজায় রাখা, যা বিভিন্ন ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা পেশার মানুষের মধ্যে শান্তিপূর্ণ ও ভারসাম্যপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা জরুরী। সমাজে অশান্তি সৃষ্টিকারী গোষ্ঠীকে প্রতিহত করতে জনগণকে সচেতন থাকতে হবে।
বক্তারা আরও বলেন, সভায় সামাজিক সম্প্রীতি রক্ষা, রাজনৈতিক সৌহার্দ্য বজায় রাখা, গুজব প্রতিরোধ এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। তাই ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ভ্রাতৃত্ব বজায় রেখে শান্তি প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এসময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নে উৎসব পালনে সামাজিক সম্প্রীতি জোরদার করতে সর্বোচ্চ সচেষ্ট থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এজন্য সকল পর্যায়ের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। 
সভায় এ সময় উপস্থিত ছিলেন, বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি মো. ফেরদৌস হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. হাসানুজ্জামান, উপজেলা যব উন্নয়ন অফিসার মো. মাঝহারুল ইসলাম, উপজেলা বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ উপজেলার সাধারণ ব্যক্তিবর্গ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বারহাট্টায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত

1

তারেক রহমানের বরিশালে জনসভা সফল করার লক্ষ্যে ঝালকাঠি জেলা বি

2

ক্রীড়া ও সংস্কৃতির পাশাপাশি লেখাপড়াতেও তোমাদেরকে এগিয়ে যেতে

3

২০ জেলায় কাজ করেছি ব্রাহ্মণবাড়িয়ার চেয়ে অন‍্য জেলা আরো ভয়ং

4

নাশকতা ঠেকাতে বরিশাল দক্ষিণ জেলা তাঁতী দল বিএনপির রাজপথে অবস

5

বগুড়ায় তারেক রহমানের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচারণা মিছি

6

মনোহরদীতে কৃষি জমির টপ সয়েল কাটায় মোবাইল কোর্ট, এক লাখ টাকা

7

মিথিলার আত্ন হত্যায় প্ররোচনায়কারিদের শাস্তির দাবীতে মানববন্ধ

8

পার্বতীপুরে ‘ঐক্যের বন্ধন’ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠ

9

সাপাহারে নবাগত ইউএনও’র সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সৌজন্য সাক

10

বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব মতিউর রহমান এর জানাজা

11

সুন্দরবনের বোট দুর্ঘটনায় নিখোঁজ হওয়া পর্যটকের মৃতদেহ উদ্ধার

12

শিবচরে অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ ও গাভ

13

কুড়িগ্রামে দুর্গম চড়ে এক জন নারীকে কুপিয়ে হত্যা

14

হান্নান মাসউদকে হত্যার হুমকি

15

খালিয়া ইউনিয়নে উঠান বৈঠক: বিএনপির মনোনয়ন প্রত্যাশী হেলেন জের

16

চাঁপাইনবাবগঞ্জের চাড়ালডাংগা সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে ১৭

17

জাতিসংঘের আদালতে শুরু রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক শুনান

18

টাঙ্গাইলে জাতীয় পাটির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

19

সিরাজগঞ্জ-৩ আসনে ১০ দলীয় প্রার্থীর জন্য মনোনয়ন প্রত্যাহার কর

20