জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ায় র‍্যাব-১২ এর অভিযানে অপহরণ চক্রের মূলহোতা রাবেয়া রিয়া ও সহযোগী গ্রেফতার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সিপিএসসি, বগুড়া জেলার দীর্ঘদিন ধরে সক্রিয় একটি অপহরণ চক্রের মূল হোতা মোছাঃ রাবেয়া রিয়া (২০) এবং তার সহযোগী মানিক চন্দ্র সরকার (৪৫) কে গ্রেফতার করেছে।
র‌্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৫ জুন ২০২৫ তারিখ বিকেলে বগুড়ার আজিজুল হক কলেজ গেট থেকে ভিকটিম গোলাম রব্বানী (অবঃ প্রভাষক) কে ছাত্রী পরিচয়ে ডেকে নিয়ে অপহরণ করা হয়। পরে তাকে কনিকা নামের এক নারীর বাড়িতে আটক রেখে ভয়ভীতি দেখিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় অপহরণকারীরা। সেইসঙ্গে তার পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে ৩৮ হাজার টাকা আদায় করা হয়।
এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
মামলার পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে ২২ জুন রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-১২ এর একটি বিশেষ দল বগুড়া শহরের গোহাইল রোডে অভিযান চালিয়ে দুইজন অভিযুক্তকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৩টি বাটন মোবাইল, ১টি স্মার্ট ফোন, ৪টি সিম এবং একটি ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করা হয়।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা অপহরণ চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে সুপরিকল্পিতভাবে প্রভাবশালী ব্যক্তিদের টার্গেট করে অপহরণ করে মুক্তিপণ আদায় করছিল।
র‌্যাব জানায়, এই চক্রের অন্যান্য পলাতক সদস্যদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
এ প্রসঙ্গে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এনামুল হক বলেন, “অপহরণ চক্রের বিরুদ্ধে র‌্যাবের অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে। বাংলাদেশকে একটি অপরাধমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে র‌্যাব বদ্ধপরিকর।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পায়রা তলার আইট আল হেলাল জামে মসজিদে বেগম জিয়ার সুস্থতা কাম

1

সেনা অভিযানে ৫ লাখ টাকাসহ ১০মাদক কারবারি গ্রেফতার

2

কাপাসিয়ার বারিষাবতে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্

3

মাগুরায় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষন কর্মসূচি

4

ঠাকুরগাঁওয়ে ১৪টি ঘর পুড়ে ছাই

5

প্রকাশিত সংবাদ মিথ্যা এবং ভিত্তিহীন দাবি করে ভুক্তভোগী সংবা

6

৮- দলীয় জোটের চূড়ান্ত মনোনয়ন পেলেন শরীফ আব্দুল জলিল

7

চুনারুঘাটে অবৈধ ভালো উত্তোলনের মহোৎসব হুমকির মুখে করাঙ্গী নদ

8

সীতাকুণ্ডে মর্মান্তিক হত্যাকাণ্ড

9

বেনাপোলে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল যুবকের মরদেহ

10

নাচোলে ৫৪ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

11

‎দেশের মাটি ও মানুষই ছিল বেগম খালেদা জিয়ার রাজনীতির মূল শক্ত

12

মাদক

13

কাঠালিয়ায় বিএনপির আলোচনা ও নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

14

মাগুরায় সাংবাদিককে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে আহত করার অভিযোগ

15

কালাইয়ে আলু চাষি ও ব্যবসায়ীদের লোকসান ১৭৭ কোটি টাকা

16

চরকাউয়া ইউনিয়ন তাঁতীদলের ২৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

17

তরুণদের হাতেই আগামী বাংলাদেশের নেতৃত্ব

18

জামাই বাড়িতে ওজু করতে গিয়ে নদীতে ডুবে নারীর মৃত্যু

19

আমি এমপি হলে সাতক্ষীরা–দেবহাটার প্রতিটি মানুষই এমপি হবে: লাঙ

20