জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ার নন্দীগ্রামে কুড়াল দিয়ে কুপিয়ে স্ত্রীকে হ*ত্যা স্বামী আটক

সেলিম হোসেন 
বগুড়া প্রতিনিধি ===================

 
 বগুড়ার নদীগ্রামের পল্লীতে স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রী নিহত হয়েছে। এই ঘটনায় স্থানীয়দের সহযোগীতায় ঘাতক স্বামীকে আটক করেছে থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের বাঁশো লয়দাপাড়া গ্রামে। অভিযুক্ত স্বামীর নাম মোঃ তায়েজ উদ্দিন (৫৫)। সে বাঁশো গ্রামের মৃত কছির সর্দারের ছেলে। নিহত স্ত্রীর নাম মোছাঃ মোর্শেদা বেগম (৪২)। সে অভিযুক্ত তায়েজ উদ্দিনের স্ত্রী এবং একই ইউনিয়নের তালগাছি গ্রামের মৃত মকু মিয়ার মেয়ে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার (২৯ শে নভেম্বর) দুপুর আড়াইটার দিকে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী তায়েজ উদ্দিন হাসুয়া ও কুড়ার নিয়ে স্ত্রী মোর্শেদা বেগমের উপর আক্রমন করে। এসময় মাকে বাঁচাতে তাদের ছোট মেয়ে এগিয়ে আসলে তার উপরও আক্রমন চালায়। সে সময় মেয়ে পালিয়ে ঘরে প্রবেশ করে দরজা আটকিয়ে দিয়ে জীবন রক্ষা করে। তবে স্বামীর হাতে থাকা হাসুয়া ও কুড়ালের উপর্যুপরি আঘাতে ক্ষত বিক্ষত হয়ে স্ত্রী মোর্শেদা বেগম ঘটনাস্থলেই মারা যান। পরে স্বামী তায়েজ উদ্দিন ভয়ে মাটির ঘরের দোতলায় হাসুয়া ও কুড়াল নিয়ে লুকিয়ে থাকে।

এলাকাবাসী জানান, অভিযুক্ত স্বামী তায়েজ উদ্দিন মানসিক রোগী। সে দীর্ঘদিন পাবনা মানুষিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ২ বছর পূর্বে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। গতকালও স্বামী স্ত্রী মিলে বাজার থেকে সার নিয়ে জমিতে সরিষা রোপন করেছে। হঠাৎ কেন এমন হল তা কারো বোধগম্য নয়। 

ঘটনার বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন বলেন, স্থানীয়দের সহযোগীতায় অভিযুক্ত স্বামী তায়েজ উদ্দিনকে মাটির দোতলা ঘর হতে আটক করা হয়েছে এবং হত্যার কাজে ব্যবহৃত অস্ত্র জব্দ করা হয়েছে। সেই সাথে নিহত মোর্শেদা বেগমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় জয়ে লিভারপুলের শিরোপা উদ্‌যাপনের অপেক্ষা বাড়াল আর্সেনাল

1

মৌলভীবাজারে জামায়াতের গণঅবস্থান

2

কায়কোবাদের নির্বাচনী গণসংযোগে জনতার ঢল

3

মুরাদনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা

4

মোংলায় যৌথ অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

5

হরিপুর-চিলমারী তিস্তা সেতুর গুরুত্ব

6

ভয় দেখাতেই মাঠে নেমেছি

7

ভাঙ্গুড়ায় নির্ধারিত মূল্যে সার না পেয়ে কৃষকদের বিক্ষোভ মিছিল

8

থানা লুটের অবৈধ অস্ত্র এখনো উদ্ধার হয়নি, ব্রাহ্মণবাড়িয়ায়

9

নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে

10

কিশোরগঞ্জ-৪ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মানবিক চিকিৎসক শাহীন

11

কাঠালিয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

12

ধোবাউড়ায় মিনি ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

13

সাত বিষয়ে ফেল, প্রধান শিক্ষকের কক্ষে তালা দিলো বিএনপি নেতার

14

দিনাজপুর সদর আসনে বেগম খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণার দাবিতে

15

বগুড়ায় জেলা গোয়েন্দার অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

16

সিরাজগঞ্জ-৩ বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনয়ন ফরম উত্তোলন

17

নান্দাইলে এলজিইডি অফিসের ভাবমূর্তি ক্ষুন্নের প্রতিবাদে সংবা

18

ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমান, মনোনয়নপত্র জমা

19

লালমনিরহাটে মহাসড়ক বন্ধ থাকার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

20