জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়িতে রবি মৌসুমের প্রণোদনা বিতরণের উদ্বোধন করা হয়

কবির সরকার

দিনাজপুরের ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সরিষা, গম, সূর্যমূখী, শীতকালীন পেঁয়াজ ও বোরোধান (উফশী) আবাদ বৃদ্ধির লক্ষ্যে এই সার ও বীজ বিতরণ করা হয়।
বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সারোয়ার হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্চিতা রায়, উপজেলা মৎস কর্মকর্তা রাশেদা বেগম, পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল, জাতীয় নাগরিক পার্টি দিনাজপুর জেলা শাখার যুগ্ন সমন্বয়কারী ইমরান চৌধুরী নিশাদ, ফুলবাড়ী শাখার যুগ্ন আহ্বায়ক জাকির হোসেন প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ জানান, রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সরিষা, গম, সূর্যমূখী, শীতকালীন পেঁয়াজ ও বোরোধান (উফশী) আবাদ বৃদ্ধির লক্ষ্যে উপজেলার সাতটি ইউনিয়ন এবং পৌর এলাকার ২হাজার ৫৪০জন প্রান্তিক কৃষকদের মাঝে পর্যায়ক্রমে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে। 
এর মধ্যে ১হাজার কৃষককে বোরোধান বীজ জনপ্রতি ৫ কেজি, ১হাজার ৩৫০জন কৃষককে ১ কেজি করে শরিসা বীজ। 
একইসাথে ১৫০জন কৃষককে ২০ কেজি করে গম বীজ এবং ১০জন কৃষককে জন প্রতি ১ কেজি করে পেঁয়াজ বীজ,এছাড়া ৩০জন কৃষককে জনপ্রতি ১ কেজি করে সৃর্যমুখি ফুলের বীজ বিতরণ করা হবে। এসব সকল কৃষককে বীজের সাথে ১০কেজি করে এমওপি ও ১০কেজি ডওিপি বিতরণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে কৃষকের হাত ভেঙে কুপিয়ে জখম

1

আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা

2

রাজশাহী গণপূর্ত নির্বাহী প্রকৌশলী রাশেদ এর দরপত্র প্রক্রিয়ায়

3

কুড়িগ্রাম-৪ আসনে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় মু

4

পার্বতীপুরে এস এম জাকারিয়া বাচ্চু ফুটবল টুর্নামেন্টের ফাইনা

5

ময়মনসিংহে ভ্রাম্যমাণ আদালতের অনুমোদনহীন ক্লিনিক

6

এলাকাভিত্তিক হবে সংস্কৃতি রক্ষা ও অগ্রসরে সাংবাদিকদেরই ভূমিক

7

সিরাজগঞ্জে পদ ফিরে পেলেন বিএনপির দুই নেতা

8

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা মালিঝিকান্দা ইউনিয়ন ছাত্রদলের

9

কাউনিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক গ্রেপ্তার

10

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য বোরহানউদ্দিনের দোয়া ও মিল

11

বেলকুচিতে হেরোইন ও নগদ টাকা সহ স্ত্রী আটক স্বামী পলাতক

12

মুকসুদপুরে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস

13

শ্যামা পূজা, ব্যস্ততায় সময় কেটেছে মৃৎশিল্পী ও আয়োজকদের

14

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর গজারিয়া থানা প্রশাসন

15

বেনাপোল স্থলবন্দরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দ

16

জামালপুর জেলা কারাগারে থুথু ফেলাকে কেন্দ্র করে দুই হাজতির সং

17

বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজার সাথে সাইবার দলের সৌজন্যে

18

নেত্রীর জন্য দোয়া মাহফিল জেডিসিএফ রংপুর জেলা শাখা

19

পটুয়াখালী মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

20