জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ফরিদপুর ৪ সংসদীয় আসনে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোটে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার ফরিদপুর-৪ (ভাংগা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ টি মনোনয়ন পত্র জমা পড়েছে। এদের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল এর মনোনয়ন পত্রটি চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জালাল উদ্দিন গ্রহন করেন। এ সময় উপজেলা নির্বাচন অফিসার স্বপন সাহা উপস্থিত ছিলেন।
জানা যায়, ফরিদপুর-৪ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল সোমবার সকালে ভাংগা উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কাছে মূল মনোনয়ন পত্র দাখিল করেন। পরে একই দিন বিকেলে চরভদ্রাসন সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্রের ছায়া কপি দাখিল করেন। এ মনোনয়ন পত্র দাখিলের সময় উক্ত প্রার্থীর সাথে ছিলেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি মোদ্দারেস আলী ঈসা, বিএনপি নেতা আলহাজ্ব জহুরুল হক শাহাজাদা মিয়া, খন্দকার ইকবাল হোসেন সেলিম ও ওয়াহিদুজ্জামান মোল্যা আহবায়ক সম্মেলন প্রস্তুত কমিটি চরভদ্রাসন। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান শিকদার,উপজেলা বি এন পি নেতা এ.জি.এম বাদল আমিন, মঞ্জুরুল হক মৃধা , কে.এম ওবায়দুল বারী দীপু, আব্দুল কুদ্দুস বাদশা সদস্য সচিব সম্মেলন প্রস্তুত কমিটি , আব্দুল কুদ্দুস, আরমান সরদার,আমিনুল হক বাচ্চু,মোস্তফা কবির, গোলাম মোস্তফা,জুলহাস হোসেন জুলু, সেন্টু মাষ্টার,সদস্য সম্মেলন প্রস্তুত কমিটি। ইউনুস দেওয়ান সাবেক ভিপি, মোজাফ্ফর হোসেন জাফর সভাপতি যুবদল, আবদুল ওহাব মোল্যা সাধারণ সম্পাদক যুবদল,আসলাম সেখ (সভাপতি শ্রমিক দল ), কালাম মোল্যা প্রমূখ। 
 এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন স্থপতি মুজাহিদ বেগ। সহ আরো ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জেলা রিটানিক কর্মকর্তার নিকট দাখিল করেন। এদের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন মাওলানা সরোয়ার হোসেন, জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন মুফতি রায়হান জামিল, মোহাম্মদ ইসাহাক চোকদার ইসলামী আন্দলন বাংলাদেশ, আতাউর রহমান, আবদুল কাদের মিয়া স্বতন্ত্র, মোহাম্মদ মুজিবর হোসাইন স্বতন্ত্র, মোহাম্মদ তাসলিম মাতুব্বর গন অধিকার পরিষদ 
  ৩০ ডিসেম্বর মঙ্গলবার থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি রোববার পর্যন্ত মনোনয়ন যাচাই-বাছাই হবে। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ ১১ জানুয়ারি রোববার পর্যন্ত। কমিশনের দায়ের করা আপিল নিষ্পত্তি করা হবে ১২ জানুয়ারি সোমবার থেকে ১৮ জানুয়ারি রোববার পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি মঙ্গলবার। রিটার্নিং অফিসাররা প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি বুধবার। নির্বাচনী প্রচারণা চলবে আগামী ২২ জানুয়ারি বৃহস্পতিবার থেকে ভোট গ্রহণের ৪৮ ঘন্টা আগ পর্যন্ত অর্থাৎ ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপত্তা শঙ্কায় নির্বাচন না করার ঘোষণা মাসুদুজ্জামানের

1

রক্তদানের অপেক্ষায় লালমোহন’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

2

বড় পুকুরিয়া কয়লা খনিতে দেয়াল ধসে বিপুল কয়লা অরক্ষিত

3

শিবগঞ্জের ধাইনগরে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

4

বালু পরিবহনের দায়ে দুইটি বালু বিক্রেতা প্রতিষ্ঠান থেকে ৪২ হ

5

শ্রীমঙ্গলে শ্রমিক অধিকার কার্যক্রমে নতুন কমিটি

6

ফুলবাড়িয়ার খিরু নদী দখল দারের কবলে

7

নান্দাইলে মহান বিজয় দিবসের র‌্যালিতে বিএনপি’র প্রার্থীতা বাত

8

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে নতুন সদস্যদের বরণ

9

বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি

10

কেন্দুয়া গোয়াল ঘর থেকে ৪ লক্ষ টাকার গরু চুরি

11

মনোহরদীতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ

12

ঝিনাইদহ কালীগঞ্জে সোনালী ব্যাংকের ভেতর কৌশলে টাকা চুরি, থানা

13

গণিত অলিম্পিয়াডে চট্টগ্রাম অঞ্চলের সেরা দশে রাবিপ্রবির দুই শ

14

এবার সাংস্কৃতিক অঙ্গন থেকে যাঁরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

15

সিলেটের কানাইঘাটে নাসির বিড়িসহ আটক ২ জনকে আদালতে প্রেরণ

16

জামায়াতের মনোনীত মোঃ আব্দুল মান্নানের মনোনয়নপত্র দাখিল

17

শার্শায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অ

18

বদলগাছী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, স

19

অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম

20