জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

ফরিদপুরে কিশোরী ধর্ষণ মামলায় এক জনের যাবজ্জীবন কারাদন্ড

সাদ্দাম হোসেন সোহান।।

১১ বছরের এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের দায়ে এক জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১ লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৩ বছরের কারাদন্ড প্রদান করেছে আদালত। মঙ্গলবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই আদেশ প্রদান করেন।
সাজাপ্রাপ্ত ওই আসামীর নাম সাইফুর রহমান উজ্জল। সে শহরের গুহলক্ষিপুর এলাকার মহিউদ্দিন সরদারের ছেলে। রায় ঘোষনার সময় আসামী কাঠগড়ায় উপস্থিত ছিল। রায়ের পরে পুলিশ প্রহরায় তাকে জেল হাজতে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালে শহরের গুহলক্ষিপুর এলাকায় ১১ বছরের কিশোরী ভিকটিমকে গলির মধ্যে একা পেয়ে সাজাপ্রাপ্ত উজ্জল তাকে জোড় পূর্বক ধরে পাশের নিরব স্থানে নিয়ে দুই হাত বেধে ধর্ষন করে। বিষয়টি কাউকে জানালে জানে মেরে ফেলার হুমকি দেয়া হয়।
ভয়ে প্রথমে ওই কিশোরী কাউকে কিছু না বললেও রাতে গুরুতর অসুস্থ হয়ে পরলে পরিবারকে বিষয়টি জানায়। পরিবার দ্রæত তাকে হাসপাতালে ভর্তি করে।
পরে ওই কিশোরীর বাবা বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।  
আদালতের পাবলিক প্রসিকিউটর গোলাম রব্বানী ভুইয়া রতন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই রায়ে রাষ্ট্র পক্ষ সন্তুষ্ট, রাষ্ট্র পক্ষ মনে করে এই রায়ের মধ্য দিয়ে সমাজ থেকে ধর্ষণের মত অপরাধ দূর হবে, এবং সমাজ এ ধরনের অপরাধীদের বয়কট করবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

1

চট্টগ্রাম-৮ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাছেরের সমর্থ

2

সুবিধাবঞ্চিত নারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

3

মাদারীপুরে কুপিয়ে জাহিদ নামের এক যুবক হত্যা

4

চুয়াডাঙ্গায় তিনদিন সূর্য্যরে দেখা মেলেনি, তীব্র শীত অনুভূত হ

5

গণভোটের গুরুত্ব সাধারণ ভোটারদের কাছে পৌছে দিতে জামালপুরে ভোট

6

কেন্দ্রীয় সাক্ষাতে খুলনা ছয় আসনের বিএনপি'র চার নেতা

7

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি ও মিথ্য মামলায় ফ

8

ঈশ্বরগঞ্জে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি হাবিবুল্লাহ মনোনয়

9

আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল বাস: অটোরিকশা চূর্

10

সুবর্ণচরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ

11

ঝুঁকি নিয়ে পার হচ্ছে মগড়া নদী

12

দেশনেত্রীর শেষ বিদায়ে উপস্থিত ছিলেন না উপদেষ্টা মুশফিকুর রহম

13

আনোয়ারা স্টুডেন্টস এসোসিয়েশনের ৪৪ সদস্যের কার্যনির্বাহী পরিষ

14

বান্দরবানের লামায় প্রশাসনের বিরুদ্ধচারণকারীদের বিচার চেয়ে ম্

15

জয়পুরহাটে শিবিরের জনশক্তি সমাবেশ-২০২৫

16

গলাচিপায় জৌনপুরী খানকা মাঠে বিশাল আলোচনা সভা ও র‍্যালি ঐক্য

17

বাঞ্ছারামপুরে নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা

18

আজ ঘোড়াশাল ট্র্যাজেডি দিবস

19

ঠাকুরগাঁওয়ে বাসরঘরে মুখ ধোয়ার পর ‘অচেনা’ নববধূ, অভিযোগ গড়াল

20