জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

পড়ালেখার পাশাপাশি কাব ও স্কাউট প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে একজন শিশু সুনাগরিক হিসেবে গড়ে ওঠে

শিশুদেরকে শিক্ষা ও খেলাধুলার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য পড়ালেখার পাশাপাশি কাব ও স্কাউট সদস্য হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এসব শিক্ষা অর্জনের মধ্য দিয়ে একজন নাগরিক সুনাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। 
নড়াইল জেলা স্কাউটসের তত্ত্বাবধানে সোমবার (২৩ জুন) সকালে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম কাব কার্নিভাল-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে নড়াইল জেলা স্কাউটের সভাপতি ও  জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান উপরোক্ত কথা বলেন।  
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জোবায়ের আহমেদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) আহসান মাহমুদ রাসেল, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো : আবু রিয়াদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার  জাহাঙ্গীর আলম ও জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক এস. এম. হায়াতুজ্জামান, জেলা কাব লিডার কাজী কামরুল হুদাসহ প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি আরও বলেন, ' প্রত্যেক  শিশুকেই মানবিক হিসেবে গড়ে তুলতে হবে। জ্ঞান অর্জনের পাশাপাশি সহশিক্ষারও প্রয়োজন রয়েছে। মূল পড়াশোনার পাশাপাশি সহশিক্ষারও গুরুত্ব কম নয়। এ জন্য শিশু শিক্ষার্থীসহ তাদের অভিভাবকদের সচেতন ভাবে এগিয়ে আসতে হবে। 
এ বছর লোহাগড়ায় কাব কার্নিভালে ৩০০ জন কাব স্কাউট অংশগ্রহণ করেন। নড়াইল সদর এবং কালিয়া উপজেলায়ও কাব কার্নিভাল-২৫ পালিত হয়েছে। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ কাব শিশু, ইউনিট লিডার ও উপজেলা স্কাউট কর্মকর্তাদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে সারা দেশের প্রতিটি উপজেলায় আজ সোমবার  সকাল ১০ টায় কাব কার্নিভালের শুভ উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডঃ মোঃ ইউনুস। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোরশায় সমাজ সেবা দপ্তর কর্তৃক প্রতিবন্ধী শিশু ও বয়স্কদের মাঝ

1

বিএনপি নেতারা বিদেশে পালায় না, তাহলে লন্ডন থেকে আসলো কে : রফ

2

ঋণের বোঝা আর মানসিক যন্ত্রণায় প্রাণ গেল তিন সন্তানের জননীর

3

আতশবাজি ও ফানুস উড়ানো বন্ধে সমাবেশ

4

জামালপুর ধর্ষণ মামলার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

5

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় ছাত্রলীগ সহ সভাপতি গ্রেপ্তার

6

নৌবাহিনীর বিশেষ অভিযানে কয়রায় মাদক কারবার আটক

7

সাংবাদিক নন সবাই আইনগত সীমাবদ্ধতা স্পষ্ট

8

তুহিনকে হত্যার প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের প্রতিবাদ সভা ও

9

ফিলিং স্টেশনে টাকা চাওয়াকে কেন্দ্র করে কর্মী হত্যা: রাজবাড়ীত

10

চট্রগ্রাম ভাটিয়ারী পুরাতন জাহাজের মালামালের দোকানে আগুন

11

মোহনগঞ্জে তীব্র শীতে কৃষি কাজ ব্যহত

12

গলাটিপে বৃদ্ধ দম্পতিকে হত্যা করে সর্বস্ব নিয়েগেল মৌসুমী শ্রম

13

অসংখ্য যুদ্ধে সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া বীর মুক্তিযোদ্ধা ম

14

ঠাকুরগাঁও ভুল্লীতে কুমারপুর উচ্চ বিদ্যালয় ১১ শিক্ষার্থী অসুস

15

সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায় একজন পথচারী নি

16

পার্বতীপুরে বিএনপির যৌথ কর্মী সমাবেশ অনুষ্ঠিত

17

বরগুনার তালতলীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে গুরুতর আহত করল স্বা

18

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন

19

দিনাজপুরে মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

20