জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

প্রেমিকাকে হারিয়ে বিষণ্ণতায় পলিটেকনিক শিক্ষার্থীর আত্মহত্যা

মোঃ এনামুল হক বিপ্লব 
স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম 

কুড়িগ্রাম শহরের ভোকেশনাল মোড় এলাকায় অর্ণব ছাত্রাবাসে গলায় ফাঁস দিয়ে মৃত্যুঞ্জয় রায় (২৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত্যুঞ্জয় কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অষ্টম পর্বের শিক্ষার্থী ছিলেন। বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জে।

পারিবারিক সূত্র জানায়, দুই বছর আগে প্রেমের সম্পর্ক থেকে তিনি বিয়ে করেন। কিন্তু শ্বশুরবাড়ির লোকজন বিয়ে মেনে না নেওয়ায় বিষয়টি আইনি জটিলতায় জড়িয়ে পড়ে। শেষমেশ বিবাহ বিচ্ছেদের পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।

অর্ণব ছাত্রাবাসের কন্ট্রোলার আরিফুল ইসলাম বলেন, পরীক্ষা শেষ হওয়ায় ছাত্রাবাস বেশিরভাগই ফাঁকা ছিল। দুপুরে সহপাঠী নাদিম তাকে খাবারের জন্য ডাকলেও কোনো সাড়া মেলেনি। পরে সন্দেহ হওয়ায় জানালা ভেঙে দেখা যায়—মৃত্যুঞ্জয় ঝুলন্ত অবস্থায় রয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নেয়।

কুড়িগ্রাম থানার এসআই আবুল কালাম আজাদ জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব গজারিয়া সংযোগ সেতু পরিদর্শনে সেতু মন্ত্রণালয়ের সচিব দ্র

1

দিপু দাসকে পোড়ানোর আগে গাছে ঝোলানো সেই অনিককে গ্রেপ্তার করেছ

2

কাপাসিয়ায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট–ফ

3

গোয়ালন্দে কর্মবিরতিতে দুইটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়

4

বাবার স্মৃতি ধরে রাখতে বদ্ধপরিকর, স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ব

5

ভূরুঙ্গামারী মডেল প্রেসক্লাবের ২৩ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত

6

মহিলা দলের সভাপতি নাজমা বেগম এর উদ্যোগে ধানের শীষের পক্ষে নি

7

মুরাদনগর জাহাপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠ

8

ওষুধ সেবনে ১ বছর নিষিদ্ধ ইংলিশ ক্রিকেটার

9

জামায়াতের মনোনীত মোঃ আব্দুল মান্নানের মনোনয়নপত্র দাখিল

10

শীর্ষ সন্ত্রাসী ঘাড়কাটা জুয়েলকে বিশেষ অভিযানে আটক করে র‍্যাব

11

ঢাকা–মাওয়া মহাসড়কে মোটরসাইকেল চালকদের হয়রানি

12

বড় পুকুরিয়া কয়লা খনিতে দেয়াল ধসে বিপুল কয়লা অরক্ষিত

13

চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প

14

বেনাপোল সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

15

খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ফুলবাড়ীতে দোয়া মাহফিল ও কো

16

ঈশ্বরদীর শীতার্ত মানুষের সাহায্যার্থে উপজেলা প্রশাসনের পক্ষ

17

জামায়াত আমিরের টুইটার স্ট্যাটাস নিয়ে আমার ইনবক্সে ঝড়’: ঢাবি

18

বাকশালের পর জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দি

19

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জামালপুরে দোয়া মাহফিল

20