জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

প্রধান শিক্ষক মান্নান শোকজ! করছেন দৌড়ঝাঁপ

‎এস এম মামুন 
 
শিক্ষানীতি লঙ্ঘনের একাধিক অভিযোগ অভিযুক্ত করে যশোরের মণিরামপুর উপজেলার কাটাখালি হাজরাইল নলঘোনা (কেএইচএন) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মান্নান'কে প্রাথমিকভাবে শোকজ করা হয়েছে বলে জানিয়েছে মণিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিল্লুর রশীদ। 
‎অভিযোগ আছে,কেএইচএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ মান্নান ইচ্ছা মতো প্রতিষ্ঠানে আসেন,প্রধান শিক্ষকের চেয়ারে বসে দেন হোমিওপ্যাথিক চিকিৎসা,সৈরাচারী শাষনামলে কয়েকটি নিয়োগ বানিজ্য,নিয়োগে স্বজনপ্রীতি,শিক্ষাকতার চেয়ে সংখ্যা গরিষ্ঠ রাজনৈতিক সম্পৃক্ততা,সর্বশেষ ফ্যাসিস্টের জাতীয় নির্বাচনে প্রকাশ্যে ভোট কর্তন,তারই নিয়োগকৃত সহকারি শিক্ষিকা অনামিকার সাথে অনৈতিক সম্পর্ক,মহান পেশা শিক্ষাকতার থেকে বিভিন্ন এনজিওর সাথে অতিরিক্ত সম্পৃক্ততা! এমনকি চলতি ২৪শে নভেম্বর সোমবার প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা চলমান থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাউকে না জানিয়ে রাজধানী ঢাকাতে কোন এক সংস্থার আয়োজনে শামিল হয়েছেন কখনো জাতীয়পার্টি কখনো বিএনপি আবার আ'লীগের রাজনীতিতে প্রকাশ্যে থাকা এ প্রধান শিক্ষক। কিন্তু যার বিরুদ্ধে অভিযোগের এ পাহাড়া প্রধান শিক্ষক এম এ মান্নান অজানা কোন ক্ষমতা বলে শিক্ষানীতি লঙ্ঘন করেও বহাল তবিয়তে নিজস্ব কাজ করে চলেছেন!
‎তবে তারা পারিবারিকভাবে আ'লীগের সাথে সরাসরি সম্পৃক্ত বলে অভিযোগ পাওয়া গেছে অনুসন্ধানের শুরুতেই এক ইজিবাইক ড্রাইভারের সাথে কথোপকথনের গোপন ক্যামেরায় ধারনকৃত এক ভিডিওতে। বাইকে চালকের পাশে বসে রওনা দেওয়ার পরপরই শুধ বলা হয় যে প্রধান শিক্ষক এম এ মান্নানের বিরুদ্ধে ঘোর অভিযোগ আছে। চালক নিজেই ভুক্তভোগী বলে গড়গড় করে বলতে থাকেন তার বিরুদ্ধে সকল অভিযোগের সত্যতা। 
‎তথ্য আছে,প্রধান শিক্ষক এমএ মান্নান বিগত  সরকারের আমলে স্বপন ভট্টাচার্য সহ আ'লীগের উপজেলার সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক ফারুখ হোসেন,আ'লীগ নেতা আমজাদ হোসেন লাভলু,পৌর যুব-মহিলা লীগ নেত্রী সুরাইয়া আক্তার ডেইজির সাথে উঠাবসা করতো দলীয় নেতাদের মতো। যে কোন দলীয় প্রগ্রাম হলেই দেখা যেতো এমএ মান্নানের উপস্থিতি।
‎এ সমস্ত তথ্য নির্ভর অভিযোগ সহকারে  কয়েকটি স্থানীয়,জাতীয় দৈনিকে ও সোস্যাল মিডিয়ায় প্রকাশ হলে বিষয়টি আমলে নিয়ে মণিরামপুর উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ জিল্লুর রশীদ স্বাক্ষরে গত ২৫/১১/২৫ইং(মঙ্গলবার) অভিযুক্ত প্রধান শিক্ষক এম এ মান্নান'কে প্রাথমিকভাবে শোকজ করে চলতি মাসের ৩০ তারিখে এ ব্যাপারে কারন দর্শানো নোটিশ প্রদান করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
‎উপজেলা মাধ্যমিক অফিসারের কার্যালয় হতে প্রদানকৃত স্বারক নং ৩৭.০২.৪১৬১.০০১.০১.২০২৫/৪৫৭ নোটিশে উল্লেখ করা হয়,সূত্র মোতাবেক আপনার বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতি অভিযোগ সংক্রান্ত আপনার লিখিত জবাব/ব্যাখ্যা ৩০.১১.২৫ (রবিবার) বেলা ২টার মধ্য নিম্নস্বাক্ষরকারী কার্যালয়ে জমা প্রদান করার জন্য অনুরোধ করা হলো।
‎এদিকে অভিযুক্ত প্রধান শিক্ষক মান্নান তার অপরাধ ঢাকতে বিভিন্ন মহলে শুরু করেছে দৌড়ঝাঁপ। রাজনৈতিক নেতা,ব্যবসায়ী,সাংবাদিক এমনকি নিজের মেয়েকে লেলিয়ে দিয়ে এ প্রতিবেদকে'কে দূর্বল করার নানান ছক একে চলেছেন।
‎এ বিষয়ে কথা হলে,বিষয়টি গুরত্ব সহকারে দেখা হবে বলে জানিয়েছেন কে,এইচ,এন মাধ্যমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলমডাঙ্গার যুবকের মরদেহ মিরপুরে শ্বশুরবাড়ির উঠান থেকে উদ্ধার

1

নির্বাচনি এলাকায় ৩ দিনের সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক

2

শরৎ কালে অপ্রত্যাশিত বর্ষণে বিপর্যস্ত নিয়ামতপুর

3

ছাত্রদলের উদ্যোগে শীতবস্ত বিতরণ অনুষ্ঠান

4

কৃষক বাঁচলে বাঁচবে দেশ - সবাই মিলে গড়ব দেশ

5

নোয়াখালীতে তরুণ দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া অনু

6

ঈশ্বরদীতে রুপপুর প্রকল্পের শ্রমিকের কাছে থেকে নগদ টাকা মোবাই

7

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বাজার কমিটি ও ব্

8

সাংবাদিকতা কোনো দলীয় ব্যানারের পরিচয়ে নয়, সাংবাদিকতা হবে জাত

9

তারাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আর নেই

10

সিভিল সোসাইটি অর্গানাইজেশন সদস্যদের অ্যাডভোকেসি বিষয়ক দুই দ

11

কুমিল্লা হোমনায় এসিল্যান্ডের পিকআপ গাড়ীর চাকায় পিষ্ট হয়ে শিশ

12

এনায়েতপুর ঘাটে গোলাম ও রাজার দুই হোটেলে মোবাইল কোর্টের অভিযা

13

মাদারীপুরে ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে ট্রাক উল্টে আহত ১

14

মনোহরদীতে কৃষি জমির টপ সয়েল কাটায় মোবাইল কোর্ট, এক লাখ টাকা

15

কয়রায় বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

16

মুরাদনগরে জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ইউএনও

17

টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব বাবুকে বহিষ্কার

18

গাইবান্ধার কাপাসিয়া ইউপি চেয়ারম্যান ও আ. লীগ নেতা মনজু গ্রেফ

19

নোয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থী মোঃ শাহজাহান আনুষ্ঠানিক

20