জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

প্রচারণার প্রথম দিনেই মণিরামপুরে ইসলামী আন্দোলনের দোয়া ও আলোচনা সভা

আব্দুল্লাহ আল মামুন 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই যশোরের মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২জানুয়ারী ) সন্ধ্যায় মণিরামপুর উপজেলা ইসলামী আন্দোলনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এলাকাজুড়ে নির্বাচনী আমেজ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা ও উপজেলার স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ। তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার রাজনীতির চেয়ে আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের রাজনীতিতে বিশ্বাসী। দেশ ও জাতির কল্যাণে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠাই এ আন্দোলনের মূল লক্ষ্য।

বক্তারা আরও বলেন, দুর্নীতি, সন্ত্রাস ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের কোনো বিকল্প নেই। জনগণ এবার ন্যায় ও ইনসাফের পক্ষে রায় দেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের সফলতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সভায় উপস্থিত ছিলেন যশোর ৫ মণিরামপুর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাতপাখার প্রার্থী জয়নাল আবেদীন টিপু,
 ইসলামী আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ইবাদুল ইসলাম মনু, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আহসান কবীর আজিজি সহ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মুন্সীর মনোনয়ন বাতিল

1

বিচারের দাবিতে মিছিল শেষে শীতলক্ষ্যা সেতুতে ‘শহীদ ওসমান হাদি

2

সুন্দরবন থেকে ১০০ কেজি হরিণের মাংসসহ ৪ হাজার মিটার ফাঁদ জব্দ

3

ভাঙ্গুড়ায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

4

সাতক্ষীরায় জেলা জাতীয় যুব শক্তির পরিচিতি সভা ও সংবাদ সম্মেলন

5

চুয়াডাঙ্গার জীবননগরে সেনা–পুলিশের অভিযানে অস্ত্রসহ বিএনপি ন

6

বিনাসরিষা - ১১ জাত প্রায়োগিক পরীক্ষনের মাঠ দিবস পালিত

7

আল-আকসায় ইহুদিদের প্রবেশ ‘নজিরবিহীনভাবে’ বাড়ছে, কিসের ইঙ্গিত

8

বাবুগঞ্জ উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক নুর হোসেন জোমাদ্দারে

9

বার-বার হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করলেও নিরব প্রশাসন অভিযোগ

10

বাংলাদেশের জন্য খারাপ লাগছে বিশ্বকাপে ডাক পাওয়া স্কটল্যান্ডে

11

দিনাজপুর জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা

12

লক্ষ্মীপুর -২ আসনে ট্রাক প্রতিকে মনোনয়নপত্র দাখিল করলেন আবু

13

মাদারগঞ্জে বেপরোয়া গতির থাবা

14

সিরাজগঞ্জের ৬টি আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

15

কুড়িগ্রামের রৌমারী ৩ দফা দাবীতে সহকারী শিক্ষকদের কর্মবিরতি

16

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ): মনোনয়নপত্র সংগ্রহ করলেন ১৭

17

ঘাটাইলে সংকট দেখিয়ে গোপন গুদাম থেকে দ্বিগুণ দামে সার বিক্রি

18

বগুড়ার শিবগঞ্জে সেনাবাহিনীর অভিযানে নকল সিগারেট তৈরির কারখান

19

পাঁচতলা ভবনে ভয়াবহ ডাকাতির সময় মহিলা জঘম

20