জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

প্যারোলে মুক্তি পেয়ে জানাযাতে অংশ নিয়েছেন সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর

নজরুল ইসলাম । 

 

জামালপুরের বকশীগঞ্জে ভাইয়ের মৃত্যুতে কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে জানাযাতে অংশ নিয়েছেন সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় বকশীগঞ্জ পৌর শহরের খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা মাঠে বড় ভাই পৌর বিএনপির সহসভাপতি ছানু সওদাগরের জানাযাতে অংশ নেন তিনি।

জানাযাতে বড় ভাই ছানু সওদাগরের রূহের মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়ে বক্তব্য রাখেন সাবেক এই পৌর মেয়র।

এর আগে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিকাল ৩ টায় জেলা কারাগার থেকে ৩ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নজরুল ইসলাম সওদাগরকে বকশীগঞ্জে আনা হয়।

সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর পৌর শহরের নিজ বাড়ি পৌঁছলে উপস্থিত কয়েক শত মানুষ তাকে এক নজর দেখতে ভিড় জমায়। এসময় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় উপস্থিত মানুষের মধ্যে।

বিএনপি নেতা ছানু সওদাগরের জানাযাতে এসময় অন্যান্যের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, নজরুল ইসলাম সওদাগরের বড় ভাই উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রশিদ সাদা, বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার বক্তব্য রাখেন।

জানাযাতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, জামায়াত, এনসিপি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

এছাড়াও সৌদি আরব থেকে ভিডিও কনফারেন্সর মাধ্যমে জানাযাতে উপস্থিত সকলের নিকট দোয়া প্রার্থনা করেন বিএনপির সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত।

জানাযা শেষে পারিবারিক কবরস্থানে বিএনপি নেতা ছানু সওদাগরকে দাফন তরা হয়।

গত বছরের জুলাই আন্দোলনে নিহত রিপন হত্যা মামলায় গত ১২ আগস্ট রাতে বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও যুবলীগ নেতা নজরুল ইসলাম সওদাগরকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এরপর থেকে জামালপুর জেলা কারাগারে বন্দি রয়েছেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিম

1

উত্তর ফটিকছড়ি উপজেলা সদর উত্তরে স্থাপনের দাবিতে স্মারকলিপি প

2

বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে এক চিকন সুতার ওপর

3

কুড়িগ্রাম ৪ আসনের ইসলামী আন্দোলনের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে

4

ধানের শীষের নির্বাচনী অফিস উদ্বোধন

5

শিবগঞ্জে যুবদ‌লের প্রতিষ্ঠাবা‌র্ষিকী‌ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যা

6

প্রতিবন্ধীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ

7

অষ্টগ্রামে সৌন্দর্য বিনষ্ট করার প্রতিযোগিতায় এগিয়ে আছেন সি

8

শহীদ ওসমান হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট ভাইরাল

9

উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে ছাতকে দু’পক্ষের সংঘর্ষ

10

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক তারেক রহমানের

11

সিলেটের উন্নয়নে বাঁধা ডিসি ও পুলিশ সুপার

12

হিলিতে নিজ শয়ন কক্ষ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

13

নান্দাইলে নবযোগদানকৃত ইউএনও ফাতেমা জান্নাতের পরিচিতি ও মতবিন

14

শিবিরের সাবেক জেলা সভাপতি সোহেলের সঙ্গে ১১ দলীয় প্রার্থী মাদ

15

সোনাগাজীতে যুবদল কর্মীকে অস্ত্রের নাটক সাজিয়ে ফাঁসানোর অভিযো

16

বাড়িতে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা ও হামলা—ঈশ্বরগঞ্জে গুরুতর অভ

17

মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগের ০৬ নেতার পদত

18

ধর্মপাশা - মধ্যনগরে বিভিন্ন হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ

19

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

20