জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

পুলিশের ক্যাম্পে হামলায় গজারিয়ায় যৌথবাহিনীর অভিযান

গাজী মাহমুদ পারভেজ:- 

 গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে সদ্য চালু হওয়া পুলিশের অস্থায়ী ক্যাম্পে নৌ ডাকাত নয়ন–পিয়াস বাহিনীর দুঃসাহসী হামলার ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয়রা। সোমবার বিকেলে এ হামলার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী বড় ধরনের অভিযানে নেমেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন—
“পুলিশ ক্যাম্পে সন্ত্রাসী হামলায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। খুব শিগগিরই যৌথবাহিনী ব্যবস্থা নেবে।”

তার ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই পুলিশ, র‍্যাব, নৌ পুলিশ ও কোস্টগার্ডের বিশাল বহর গুয়াগাছিয়ার উদ্দেশ্যে রওনা হয়। মেঘনা নদীর চৌদ্দকাউনিয়া ঘাটে থেমে আইনশৃঙ্খলা বাহিনীর ট্রলার ও স্পিডবোট একসাথে অভিযানে প্রায় দুই শতাধিক সদস্যের অংশগ্রহণ করে। 

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন—
“বিকেল সাড়ে তিনটার দিকে অভিযান শুরু হয়েছে। পুলিশ, র‍্যাব, নৌ পুলিশ ও কোস্টগার্ডের মোট দুই শতাধিক সদস্য এতে অংশ নিয়েছেন। অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।”

অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, “পুলিশ ক্যাম্প বসানোর কারণে ডাকাত বাহিনী ক্ষুব্ধ হয়। প্রাথমিক তদন্তে নয়ন–পিয়াস গ্রুপের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”

স্থানীয়দের বক্তব্য উঠে এসেছে, “সোমবার বিকেলে ক্যাম্পের পাশ থেকে হঠাৎ গুলির শব্দ শুনতে পাই। মুহূর্তেই গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই ঘরে আশ্রয় নেয়। কজামালপুর গ্রামের রফিক জানান, “ঘটনার পর থেকে স্বাভাবিকভাবে কেউ চলাফেরা করতে পারছে না। ডাকাতরা আত্মগোপনে গেলেও ভয়ে গ্রামবাসী ঘর থেকে বের হচ্ছে না।”

আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, এ হামলায় ব্যবহৃত অস্ত্রের কিছু এসেছে গত বছরের ৫ আগস্ট থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া চাইনিজ রাইফেল থেকে। এই অস্ত্র দিয়েই নয়ন–পিয়াস বাহিনী প্রতিদ্বন্দ্বী ডাকাত সর্দার বাবলা, শুটার মান্নান ও হৃদয় বাঘকে হত্যা করেছিল বলে প্রমাণ পাওয়া গেছে।
এছাড়া চলতি বছরের ১৩ মে যৌথবাহিনীর অভিযানে এ বাহিনীর এক সদস্যের বাড়ি থেকে ৫১ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার হয়।

গজারিয়া থানার তদন্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন—“পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় মামলা হবে। বিষয়টি প্রক্রিয়াধীন।”

উল্লেখ্য গত সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় নৌ ডাকাত নয়ন–পিয়াস গ্রুপ পুলিশের অস্থায়ী ক্যাম্প লক্ষ্য করে শতাধিক রাউন্ড গুলি ছোড়ে ও ৪–৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ পাল্টা গুলি চালালে প্রায় আধাঘণ্টার বন্দুকযুদ্ধের পর হামলাকারীরা পালিয়ে যায়। এরপর থেকেই পুরো গ্রামজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাগজ নেই স্বীকার করলেও প্রভাব খাটিয়ে অন্যের জমি দখল, থামছেন

1

ঈশ্বরগঞ্জে দাঁড়িপাল্লার গণজোয়ার

2

আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ৩০ তম হিফযুল কুরআন প্র

3

সিলেটে শাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে এমসি কলে

4

কিশোরগঞ্জে কোরআন খতম ও দোয়া মাহফিল

5

গফরগাঁওয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি-আহত-১০

6

মনোহরদীতে ধানের শীষের পক্ষে গণ-সংযোগ অনুষ্ঠিত

7

মঠবাড়িয়ায় অটো রিকশাচালক হৃদয় হ"ত্যা মামলার আসামি র‍্যাবের

8

জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকবে, থাকবে দুশ্চিন্তা

9

পাবনায় জুমার খুতবায় গণভোট নিয়ে আলোচনায় এনএসআই কর্মকর্তার

10

সীমান্তে চোরাকারবারিরা রুট পরিবর্তন করেও অবশেষে ৫৯ বিজিবির

11

কলেজ প্রভাষককে কুপিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন

12

বিরল উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এ

13

ঢাকা -২০ ( ধামরাই) নমিনেশন পেয়েছেন বিএনপি থেকে আলহাজ্ব তমিজ

14

ত্যাগীও স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব আশিক আহমেদ কমল

15

মাদারীপুরে -সবজির মূল্য নিম্নমুখী হলেও, পিয়াজের ঝাঁঝ এখনও কম

16

নবাবগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় সভা করলেন ধানের শীষের প্রার্থী

17

শিবগঞ্জে মসলায় ভেজাল দেয়ার দায়ে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরি

18

সুষ্ঠু নির্বাচনের দৃঢ় প্রত্যয়ে ত্রিশালে মহড়া

19

সরিষাবাড়ীর ভাটারায় প্রত্যয় সামাজিক সংগঠনের প্রথম বর্ষপূর্

20